সর্বশেষ সংবাদঃ

ভারতের লক্ষ্য ২৫১

০৩ জানুয়ারি,২০১৩

ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ সূচনা করেও শেষ পর্যন্ত ২৫০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। প্রথম ১৪০ রানে কোনো উইকেট না হারালেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি সফরকারীরা।

বৃহস্পতিবার দুপুরে কলকাতা ইডেন গার্ডেনে টসে হেরে ব্যাটে নামে পাকিস্তান। উদ্বোধনী জুটি ১৪০ রান তোলেন ২৩ ওভার ৫ বলে। এসময় হাফিজ ৭৬ রানে বিদায় নিলেও অপর উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদ শেষ পর্যন্ত শতক (১০৬) করে ফেরেন।

এছাড়া আর কেউ বেশিক্ষণ উইকেটে দাঁড়াতে পারেনি। তৃতীয় সর্বোচ্চ রান শোয়েব মালিকের ২৪।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছে রবিন্দ্র জাদেজা। এছাড়া ইশান্ত শর্মা দুটি ও রায়না, আশ্বিন ও ভুবনেশ্বর নেন একটি করে উইকেট।

এরআগে প্রথম ওয়ানডেতে ছয় উইকেটে সহজ জয় পায় পাকিস্তান। আজ জিতলে তাদের সিরিজ নিশ্চিত হবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ক্রিকইনফো/এমএম_১৬১৬ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

পয়লা জুলাই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলাদেশের জনপ্রিয় একদিনের ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকে . . . বিস্তারিত

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com