সর্বশেষ সংবাদঃ

নাসিরে ব্যর্থ ধোনির লড়াকু শতক

৩০ ডিসেম্বর,২০১২

ধোনির এই লড়াকু শতক শেষপর্যন্ত ব্যর্থ পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেয়া নবীন-প্রবীনের জুটি শতকে ধোনিকে বাহবা দিলেন মিসবাহ

ক্রীড়া ডেস্ক, ৩০ ডিসেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- টি-টোয়েন্টি সিরিজের মতোই সফরকারী পাকিস্তান প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে। স্বাগতিক ভারতের দেয়া ২২৭ রান তারা ১১ বল হাতে রেখে ৪ উইকেটে তুলে নেয়।

পাকিস্তানের এই ৬ উইকেটের জয় দলগত হলেও সবচেয়ে বড় অবদান রেখেছেন বা-হাতি ওপেনার নাসির জামশেদ। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থেকে তিনি দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।

তার ম্যাচ উইনিং শতকে ব্যর্থ হয়েছে ভারত দলনেতা মহেন্দ্র সিংয়ের লড়াকু অপরাজিত ১১৩ রানের ইনিংস। অবশ্য সান্ত্বনার ম্যাচ সেরা হয়েছেন তিনি।

ভারতের ২২৮ রানের জয়ের লক্ষ্যে টসজয়ী পাকিস্তান দলীয় শূন্য রানে মোহাম্মদ হাফিজ (০) আর ২১ রানে আজহার আলীকে (৯) হারানোর পর প্রথমে নাসির এবং অভিজ্ঞ ইউনিস খান ১১২ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন।

এরপর অধিনায়ক মিসবাহ-উল হক আর নাসির ৩৯ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। আর পঞ্চম জুটিতে নাসির শোয়েব মালিককে নিয়ে অপরাজিত ৫৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ইউনিস খান ৫৮ রান ও মিসবাহ ১৬ রান করে করেন। নাসির জামশেদ ১০১ এবং শোয়েব মালিক ৩৪ রানে অপরাজিত থাকেন।

নাসির ১৩২ বলের এই ম্যাচ জয়ী ইনিংস সাজান ৫ চার ও একটি ছক্কায়। অবশ্য বল হাতে ভারতের দারুণ সূচনা এনে দিয়েছিলেন অভিষিক্ত ভুবনেশ্বর কুমার। ২১ রানের মধ্যেই দুটি উইকেট তুলে নেন তিনি। এছাড়া বাকি উইকেট দুটি ইশান্ত শর্মা ও অশোক দিন্দা ভাগ করে নেন।

এরআগে চেন্নাইতে ব্যাট হাতে ভারত জুনায়েদ খানের পেসতোপে পড়ে। ২৯ রানে প্রথমসারির চারজনকে হারায়। এরমধ্যে তিনটি উইকেটই তুলে নেন জুনায়েদ। আর একটি উইকেট পান মোহাম্মদ ইরফান। এরপর প্রথমে সুরেশ রায়নাকে নিয়ে অধিনায়ক ধোনি ৭৩ আর রবিচন্দন অশ্বিনকে নিয়ে ১২৫ রানের জুটি গড়ে লড়াই করার মতো পুঁজি সংগ্রহ করে।

মূলত ধোনির লড়াকু শতকে ভারত নির্ধারিত ওভারে ৬ ইউকেটে ২২৭ রান করতে সমর্থ হন। ধোনি ১২৫ বলে ৭ চার ৩ ছক্কায় অপরাজিত ১১৩ রান করেন। সুরেশ রায়না ৪৩ আর অশ্বিন অপরাজিত ৩১ রান করেন।

এই জয়ে পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ১৯০৪ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

পয়লা জুলাই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলাদেশের জনপ্রিয় একদিনের ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকে . . . বিস্তারিত

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com