সর্বশেষ সংবাদঃ

ধোনির শতকে ভারত ২২৭/৬

৩০ ডিসেম্বর,২০১২

ক্রীড়া ডেস্ক, ৩০ ডিসেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মাত্র ২৯ রানে শেবাগ, গম্ভীর, যুবরাজ, কোহলি, রোহিতের উইকেট পতনের পর অধিনায়ক ধোনির শতকে সম্মানজনক স্কোর দাঁড় করিয়েছে ভারত।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার সকালে টসে হেরে ব্যাটে নামে ভারত। শুরুতে পাকিস্তানি পেস বলিংয়ের তোপে পড়ে তারা। তবে অধিনায়ক ধোনির অপারজিত ১১৩ রানে সুবাদে ৬ উইকেট হারিয়ে ২২৭ রান করে ভারত।

পাকিস্তানের পক্ষে ৪ উইকেট নেন জুনায়েদ খান। এছাড়া ইরফান ও হাফিজ নেন একটি করে উইকেট।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১৭ রান তুলতেই প্রথম আঘাত হানেন জুনায়েদ খান। মিডলস্ট্যাম্পের ওপর পিচ করা একটি বল কভারের দিকে ঠেলে মারতে গিয়ে বোল্ড হয়ে যান শেবাগ (৪)।

এক রানও যোগ না করতেই মিডলস্ট্যাম্প হারান গম্ভীর (৮)। এবারের শিকারী ইরফান।

এরপর আবার জুনায়েদ। কোহলির (০) অফস্ট্যাম্প, যুবরাজের (২) মিডলস্ট্যাম্প আর রোহিত শর্মাকে (৪) দারুণভাবে বোকা বানান তৃতীয় স্লিপে থাকা মোহাম্মদ হাফিজের তালুবন্দি করে।

এরপর হাল ধরেন অধিনায়ক ধোনি এবং সুরেশ রায়না। এসময় তারা কার্যকরী ৭৩ রানের জুটি গড়ে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১০২ রানের মাথায় রায়না (৪৩) বিদায় নিলেও তিমিরেই থাকে ভারত।

এসময় রবিন্দ্রচন্দ্রন আশ্বিনকে সাথে নিয়ে ১০১ বলে ১২৫ রানের জুটি গড়েন ধোনি। শেষ পর্যন্ত ধোনি ১১৩ রানে এবং আশ্বিন ৩১ রানে অপরাজিত থাকেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমএম_১৪৩৩ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

জয় দিয়ে সফর শেষ করতে চায় টাইগাররা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ জিতে সফর শেষ করতে চায় বাংলাদেশ। সফরের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে রোববার মাঠে নামবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com