সর্বশেষ সংবাদঃ

পাক-ভারত ওয়ানডে সিরিজে বৃষ্টির আশঙ্কা

২৯ ডিসেম্বর,২০১২

ক্রীড়া ডেস্ক, ২৯ ডিসেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ভারত ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-২০ সিরিজ সমতায় শেষ হওয়ার পর আগামীকাল রোববার শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

চেন্নাইয়ে হবে সিরিজের প্রথম ম্যাচ। তবে তাতে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রকৃতি- এমনই আভাস দিচ্ছে চেন্নায়ের আকাশ।

টি-২০’র উত্তেজনা একদিনের ম্যাচে থাকবে বলে প্রত্যাশা দশর্কদের। তবে বৃষ্টিই দশর্কদের আসল উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। ফলে রোববার খেলা শুরু নিয়ে সংশয় দেখা দিয়েছে।

শুক্রবার রাত থেকে বৃষ্টি হচ্ছে চেন্নাইতে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, অবস্থার উন্নতি না হলে রোববার ম্যাচে একটি বলও গড়াতে পারবে না মাঠে। ফলে একমাত্র আবহাওয়ার হাসির উপরই নির্ভর করছে ক্রিকেট ভক্তদের হাসি।

যুবরাজ সিংয়ের ঝড়ো ইনিংসের সুবাদে দ্বিতীয় টি-২০ জিতে মানসিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে স্বাগতিক ভারত। ম্যাচে ৭ ছয়ে মাত্র ৩৬ বলে ৭২ রানের ইনিংস খেলেন এই মারকুটে বা হাতি অলরাউন্ডার।

২০১১ বিশ্বকাপের পর এই প্রথম একদিনের ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন ওই টুর্নামেন্ট সেরা যুবি। কিন্তু একদিনের সিরিজে ভারতের আসল চিন্তা টপ-অর্ডার। দুই ওপেনার বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর আছেন পড়তি ফর্মে।

সবর্শেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের সেরাটা দিতে পারেননি তারা। ফলে ২৮ বছর পর নিজেদের মাটিতে ইংলিশদের কাছে সিরিজ খোয়ায় ভারত।

তিন নম্বরে নামা বিরাট কোহলি খুব একটা ফর্মে নেই। সেটা মাথা ব্যথার কারণ দলনেতা  ধোনির। প্রতিপক্ষকে চেপে ধরার মতো ব্যাটিং করতে পারছে না তার দল। যুবরাজ-রায়নার পাশাপাশি মিডল অর্ডারে জায়গা নিয়ে লড়াই হবে আজানকা রাহানে ও রোহিত শর্মার।

অন্যদিকে, টি-২০-তে স্বপ্নের মতো শুরু করা ভুবেনেশ্বর কুমার পেয়ে যেতে পারেন একদিনের ক্যাপ। প্রথম টি-২০-তে ৯ রানে ৩ উইকেটের সফলতাই এনে দিতে পারে এই সুযোগ। বোলিং আক্রমণের মূল দায়িত্বে থাকবেন পেসার ইশান্ত শর্মা। তার পাশে থাকবেন বাংলার পেসার অশোক দিনদা। স্পিনের দায়িত্ব সামলাবেন রবিচন্দন অশ্বিন।

এদিকে, পাকিস্তানে প্রথমেই আছে নেতৃত্বে পরিবর্তন। একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দিবেন মিজবাহ-উল হক। একদিনের ক্রিকেটে অন্যরকম একদল পাকিস্তান। সিরিজে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে- তার প্রমাণ প্রথম দুই ম্যাচে দিয়েছে পাকরা। হাফিজ এবং নাসির জামসেদ আছেন দারুণ ফর্মে। দুই ম্যাচ টি-২০ সিরিজ সেরা হয়েছেন হাফিজ।

অভিজ্ঞ ইউনিস খান যোগ দিয়েছেন দলের সাথে। মিডল-অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আকমল ভাইয়েরা। বোলিং নিয়ে বরাবরই পাকিস্তানের চিন্তা কম। গুলের সাথে আক্রমণে থাকতে পারেন দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান। তবে প্রথম দুই ম্যাচে ভাল করতে পারেননি স্পিন বিস্ময় সাঈদ আজমল।

তারপরে সিরিজ যেহেতু ভারত-পাকিস্তান। যেখানে কোনো অনুমানই বিবেচ্য নয়। যার হিসাব মিলে একমাত্র ফলাফলে। প্রকৃতি হাসলে এক জমজমাট লড়াই অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআরকে/এমআই_ ২২০৮ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

জয় দিয়ে সফর শেষ করতে চায় টাইগাররা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ জিতে সফর শেষ করতে চায় বাংলাদেশ। সফরের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে রোববার মাঠে নামবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com