সর্বশেষ সংবাদঃ

বিখ্যাত ধারাভাষ্যকার টনি গ্রেগ আর নেই

২৯ ডিসেম্বর,২০১২

ক্রীড়া ডেস্ক, ২৯ ডিসেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিখ্যাত টেলিভিশন ধারাভাষ্যকার টনি গ্রেগ আর নেই। শনিবার ভোরে অস্ট্রেলিয়ার সিডনিতে মরণব্যাধি ক্যানসারে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

চলতি বছরের মে মাকে গ্রেগের শরীরে প্রথম ব্রংকাইটিস ধরা সনাক্ত করা হয়। পরে সেপ্টেম্বর মাসে শরীরে ক্যানসারের জীবাণু ধরা পড়ে।

গত মাসে গ্রেগ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ চলাকালে চ্যানেল নাইনে ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, আমার জন্য খুব খারপ খবর, আমি ফুসফুস ক্যানসারে ভুগছি।

দাক্ষিণ আফ্রিকার কুইনসটাউন জন্ম নেন টনি গ্রেগ। তবে তার বাবা একজন স্কটিস। ১৯৬৫ সালে তরুণ বয়সে ইংল্যান্ডে পাড়ি জমান গ্রেগ। ১৯৭১-৭২ এ অ্যাশেস সিরিজের টেস্ট খেলার মাধ্যমে অভিষিক্ত হন তিনি। খেলার প্রথম দিনই অর্ধশত সহ পাঁচটি উইকেট তুলতে নেয় গ্রেগ।

গ্রেগ ইংল্যান্ডের হয়ে মোট ৫৮টি টেস্ট খেলেন এবং ১৪টি টেস্টের অধিনায়কত্ব করেন তিনি। টিক্রেট ক্যারিয়ারে টনি গ্রেগ একজন অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন। প্রত্যেক ম্যাচে গড়ে ৪০ রান তুলে ক্যারিয়ারে ৩৫৯৯ রান করেন গ্রেগ। বল হাতে ৩২ গড়ে ১৪১ উইকেট নেন তিনি।

১৯৭৫ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন টনি গ্রেগ। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ায় বিখ্যাত ক্যারি প্যাকার সিরিজে ইংলিশ ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করে খেলার জন্য তিনি আজীবন ক্রিকেট থেকে বহিষ্কৃত হন।

ক্রিকেট ছেড়ে দেওয়ার পর তিনি অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ধনকুবের ক্যারি প্যাকারের প্রতিষ্ঠিত টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল নাইন’-এ তিনি ক্রিকেট ধারাভাষ্য শুরু করেন। আশির দশক থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চ্যানেল নাইনের ধারাভাষ্য দলের সদস্য ছিলেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমএম_১৫০৩ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

পয়লা জুলাই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলাদেশের জনপ্রিয় একদিনের ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকে . . . বিস্তারিত

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com