সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

ইবি সংঘর্ষ, ছাত্রদলের বিরুদ্ধে প্রশাসন ও ছাত্রলীগের মামলা

১৮ জানুয়ারি,২০১৩

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ।

এদিকে, শুক্রবার আটক ইবি শাখা ছাত্রদল সভাপতিসহ ছাত্রদল নেতা-কর্মীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইবি শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদল। ছাত্রদলের সমাবেশ শেষে ছাত্রলীগ ক্যাডাররা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর গুলি চালায়। এতে উভয়েপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয় পাঁচটি যানবাহনসহ শিক্ষকদের কোয়ার্টারে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ বাদী হয়ে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে ইবি থানায় দুটি মামলা করেছে।

ইবি ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিকুর রহমান হিটলার বাদী হয়ে ইবি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির ৫৭ জনের নাম উল্লেখ করে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩৬০, ৩৭৯, ১১৪ ধারা এবং বিস্ফোরক মামলার ৩ ও ৪ ধারায় এই মামলা (মামলা নং-৮) দায়ের করেন।

মামলার আসামি হিসেবে আটককৃত ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন ও সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলামসহ ১০ জন ছাত্রদল নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আক্তারুল ইসলাম জিল্লু বাদী হয়ে অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আসামি করে ইবি থানায় একটি মামলা (মামলা নং-৯) করেছেন।

অন্যদিকে, সংঘর্ষে গুরুতর আহত ইবি ছাত্রদলের প্রচার সম্পাদক সবুরে নিশান সৌরভকে ঢাকা মেডিকেল  হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের ৩০৩ নং ওয়ার্ডে ১৭ নং বেডে চিকিৎসা দেয়া হচ্ছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ ও সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক বিবৃতিতে ছাত্রদলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সভাপতি ওমর ফারুকসহ আটককৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি করা হয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২৩৩৯ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

এমসি কলেজে ছাত্রলীগের গোলাগুলি, আহত ২০

রবিবার দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ ও ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের মধ্ . . . বিস্তারিত

শাবি ছাত্রলীগে ঘোষিত কমিটি নিয়ে বিবাদ, আহত ৩

পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ তিন দফা দাবিতে রবিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে গ্রুপগুলোর মধ্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com