সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

নন-এমপিও শিক্ষকদের আন্দোলন ৩ মাস স্থগিত

১৮ জানুয়ারি,২০১৩

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আশ্বাসে আগামী তিন মাসের জন্য আন্দোলন কর্মসূচি স্থাগিত করেছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

ঐক্যজোটের প্রচার সম্পাদক মো: আজাদ রিয়েল-টাইম নিউজ ডটকম-কে বলেন, ‘সোহরাওয়ার্দীর মুক্ত মঞ্চে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের কাছে তিন মাসের সময় চেয়েছেন শিক্ষামন্ত্রী।’

তিনি আরো বলেন, ‘আমরা আবারও আশস্ত হয়ে সরকারকে এই সময় দিয়েছি। সময়সীমার মধ্যে দাবির বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে যাবে শিক্ষকরা।’

এরআগে শুক্রবার বেলা ৩টায় শিক্ষামন্ত্রীর আমন্ত্রণে তার মিন্টো রোডের বাসায় বৈঠকে বসেন শিক্ষকদের ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা সচিব চৌধুরী কামাল আব্দুল নাসের, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ।

এমপিওভুক্তির দাবিতে গত ৭ জানুয়ারি থেকে আন্দোলন করে আসছেন নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। তাদের এ আন্দোলন দমাতে টিয়ারশেল ও পিপার স্প্রে হামলা চালিয়েছে পুলিশ।

এরই মধ্যে পিপার স্প্রের আক্রান্তে দেশের বিভিন্ন স্থানের তিনজন শিক্ষকের মৃত্যু হয়েছে।

দাবি আদায়ের জন্য বৃহস্পতিবার ২২ জানুয়ারির পর থেকে  সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আলটিমেটাম দেয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো: এশারত আলী।

এই ঘোষণার পর শুক্রবার বেলা ৩টার দিকে আলোচনার প্রস্তাব দিয়ে শিক্ষক নেতাদের ডেকে পাঠান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দীর্ঘ বৈঠক শেষে শিক্ষক নেতারা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএম/এমআই_ ১৯০২ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

‘নটরডেম ছাড়া কলেজে ভর্তিতে বাধা নেই’

চলতি শিক্ষাবর্ষে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিবিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার কার্যক্রম স্থগ . . . বিস্তারিত

জাবি খুলছে মঙ্গলবার, নিয়মিত শিক্ষা কার্যক্রম নিয়ে সংশয়

মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা হবে বলে কর্তৃপক্ষের ঘোষণা থাকলেও শিক্ষক সমিতির উপাচার্য বিরোধী আন্দোলনের কারণে তা ব্যহত হতে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com