সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

শিক্ষক অপহরণকাণ্ডে জাবির ৪ ছাত্র বহিষ্কার

১৮ জানুয়ারি,২০১৩

জাবি: গাইবান্ধা জেলার একটি কলেজের প্রভাষককে অপহরণের পর আটকে রেখে মুক্তিপণের টাকা তুলতে গিয়ে গত সোমবার র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া চার ছাত্রকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রত্ব স্থগিতসহ সাময়িক বহিষ্কার করেছে।

ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক জাবির হোসেন, ইতিহাস বিভাগের চতুথ বর্ষের শফিক আলম ও আনিসুজ্জামান সিদ্দিকী এবং দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহেদ শাহ।

সভায় বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক আমিনুল ইসলামকে আহ্বায়ক করে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সহকারী প্রক্টর সিকদার মো. জুলকারনাইন, আল বেরুণী হলের আবাসিক শিক্ষক অধ্যাপক পীযূষ সাহা এবং সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৩) মো. আজিজুর রহমান।

কমিটিকে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিবেদক/এমআই_ ২২৪২ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

ঢাবি সুইমিং পুলে এক ছাত্রের মৃত্যু

দুপুরে শাহরিয়ার এক মিটার ওপর থেকে পুলে ডাইভ করেন। এতে বুকে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে তাক . . . বিস্তারিত

‘নটরডেম ছাড়া কলেজে ভর্তিতে বাধা নেই’

চলতি শিক্ষাবর্ষে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিবিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার কার্যক্রম স্থগ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com