সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

পুলিশ পাহারায় শাবিতে চলছে ভাস্কর্য নির্মাণ

১৬ জানুয়ারি,২০১৩

শাবি: সিলেটবাসীর অব্যাহত বিক্ষোভ সমাবেশ, আন্দোলন-সংগ্রামকে পাশ কাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কড়া পুলিশি পাহারায় ভাস্কর্য নির্মাণের কাজ এগিয়ে চলছে।

বাড়তি নিরাপত্তার জন্য গোল চত্বর এলাকায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

এদিকে, সিলেটের ঐতিহ্যকে সম্মান দেখিয়ে ভাস্কর্য স্থাপন ও নির্মাণ বন্ধের দাবিতে আন্দোলন করছে সিলেটবাসী। গঠন করা হয়েছে ভাস্কর্য প্রতিরোধ কমিটি।

ভাস্কর্যের পরিবর্তে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে বিভিন্ন সামজিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক বিবৃতি এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে।

এসব কার্যক্রম উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে সিলেট নগরীসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় প্রতিনিয়তই সভা-সমাবেশ করছে এলাকাবাসী।

আগামী ২০ জানুয়ারি নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ  থেকে বিকাল ৪টায় গণমিছিল করার ঘোষণা দিয়েছে ঐকবদ্ধ সিলেটবাসী ও ইসলামী দলগুলো। ভিসি ভবন ঘেরাও, হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচির হুমকিও দিয়ে রেখেছে এসব সংগঠন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, মূর্তি নির্মাণে এখন অনঢ় অবস্থানে রয়েছেন শাবি ভিসি অধ্যাপক ড. মো: সালেহ উদ্দিন এবং ভাস্কর্য নির্মাণ কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাফর ইকবাল।

চলতি মাসের শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে ভাস্কর্য স্থাপন হতে পারে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসও ভাস্কর্য স্থাপনের বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বেদীর উচ্চতা ২০ ফুট এবং মূর্তির উচ্চতা হচ্ছে ৪৫ ফুট।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিবেদক/এমআই_ ১৩৩৫ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

শাবি ছাত্রলীগে ঘোষিত কমিটি নিয়ে বিবাদ, আহত ৩

পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ তিন দফা দাবিতে রবিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে গ্রুপগুলোর মধ্য . . . বিস্তারিত

শাবিতে পদবঞ্চিতদের হামলায় ছাত্রলীগ নেতা আহত

ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে পদবঞ্চিত নেতাকর্মীরা আবাসিক হল শাহ পরান ও দ্বিতীয় ছাত্র হলে বিক্ষোভ মিছিল করে। এই কমিটিতে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com