সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

জাবি শিক্ষার্থীর চাঁদাবাজি মামলায় আটক ৫

১৫ জানুয়ারি,২০১৩

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আ ফ ম কামাল উদ্দিন হলের ২১৩ নম্বর রুমে আহসান হাবীব প্রিন্স নামে একজন প্রভাষককে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের দায়ে জাবির চার শিক্ষার্থী ও ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব।

এরা হলেন- জাবির নৃবিজ্ঞান বিভাগের জাবির হোসেন ও শাহেদ শাওন (ভাসানী হল), ইতিহাস বিভাগের আনিসুজ্জামান (ভাসানী হল) ও ইতিহাস বিভাগের শফিক আলম (কামাল উদ্দিন) ও ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুবেল ইসলাম।

পলাতক রয়েছেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভগের ছাত্র রশিদুল ইসলাম নাহিদ ও ইতিহাস বিভাগের ছাত্র তমাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আটকৃতরা সবাই ৩৮তম ব্যাচের ছাত্র।

সভার থানা সুত্রে জানা যায়, আহসান হাবীব প্রিন্স বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে সাভার থানায় চাঁদাবাজি মামলা দায়ের করলে র‌্যাব সোমবার রাতে ৫ জনকে গ্রেপ্তার করে। অপর দুই আসামিরা পলাতক রয়েছে বলে জানা যায়। মামলা নং ২৫। আটককৃতদের  ঢাকার সিএমএম কোর্টে প্রেরণ করা হয়েছে।

আটক ছাত্রদের কাছ থেকে জানা যায়, আটক ছাত্র শফিক প্রিন্সের কাছে কিছু টাকা পেত। সেই টাকা উদ্ধারের জন্য তারা এই কৌশল বেঁচে নেয়।

এদিকে, ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ সভাপতি জাহিদুল ইসলাম জিন্নাহ বলেন, জাবির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য হলে রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হবে।

এ ব্যাপারে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। তারা আরো বলেন, পূর্ব পরিচিত আহসান হাবিব প্রিন্স পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দিয়েছে।

ছাত্র ইউনিয়নের অভিযোগ, বাস্তবতার নিরিখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কাউকেই দীর্ঘদিন আটকে রাখা সম্ভব নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, ‘আটকৃতদের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। কিন্তু লিখিত অভিযোগ না পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারছে না।’

সাভার মডেল থানার এসআই সাজ্জাদ রহমান বলেন, ‘আটকৃতদের ব্যাপারে কোনো রিমান্ড চাওয়া হয়নি। উচ্চ আদালতের নির্দেশে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে বলেছে।’

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিবেদক/এমআই_ ২২১৬ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

এমসি কলেজে ছাত্রলীগের গোলাগুলি, আহত ২০

রবিবার দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ ও ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের মধ্ . . . বিস্তারিত

শাবি ছাত্রলীগে ঘোষিত কমিটি নিয়ে বিবাদ, আহত ৩

পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ তিন দফা দাবিতে রবিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে গ্রুপগুলোর মধ্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com