সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন পণ্ড করল ছাত্রলীগ!

০৭ জানুয়ারি,২০১৩

রাবি: টাঙ্গাইলের মধুপুরে নবম শ্রেণীর ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন পণ্ড করে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার টাঙ্গাইল জেলার শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ওই মানববন্ধনটি ‘বিএনপি-জামায়াতের মানববন্ধন’ আখ্যা দিয়ে তা পণ্ড করে  মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জাকির।

পরে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন না করেই ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল মধুপুর উপজেলার নবম শ্রেণীর এক ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের শাস্তির দাবিতে টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে টাঙ্গাইল জেলার শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে ওই জেলার শিক্ষক-শিক্ষার্থী একত্রিত হয়ে মানববন্ধনের প্রস্ততি নিতে থাকে।

এ সময় বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. ফজলুল হক, গণিত বিভাগের প্রফেসর ড. হারুন আর রশিদ এবং প্রফেসর ড. জি. এম শফিউর রহমানসহ প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জাকিরের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগকর্মী ওই মানববন্ধনস্থলে উপস্থিত হয়।

মানববন্ধনে বিএনপি-জামায়াতের নেতা-কর্মী আছে এমন অজুহাতে মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা মানববন্ধন না করার জন্য হুমকি দেয়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন না করেই ঘটনাস্থল ত্যাগ করে।

নাম প্রকাশে অনিছুক ওই জেলার কয়েকজন শিক্ষার্থী জানান, ‘দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ করা আমাদের ন্যায্য দাবি। সেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীদের বাধায় আমরা হতভম্ব হয়েছি।’

‘আমরা টাঙ্গাইলের ওই ধর্ষণ কারীদের শাস্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই ন্যক্কারজনক ঘটনারও তীব্র প্রতিবাদ জানাই’ যোগ করেন তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ছাত্রলীগ নেতা জাকির বলেন, ‘এই মানববন্ধন ছিল মূলতঃ বিএনপি-জামায়াতের মানববন্ধন। এখানে টাঙ্গাইলের সকল শিক্ষার্থীদের উপস্থিতি নেই। এজন্য আমি মানববন্ধন করতে দেয়নি।’

‘আমার বাড়িও টাঙ্গাইলে। এই মানববন্ধনই আগামীকাল মঙ্গলবার সকালে হবে’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর টাঙ্গাইল সদর উপজেলায় পাহাড়ি এলাকার একটি বাড়িতে নিয়ে ৩/৪ জন ছেলে এক স্কুলছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে ১০ ডিসেম্বর তাকে একটি রেললাইনের ওপর অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১৯৫০ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

এমসি কলেজে ছাত্রলীগের গোলাগুলি, আহত ২০

রবিবার দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ ও ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের মধ্ . . . বিস্তারিত

শাবি ছাত্রলীগে ঘোষিত কমিটি নিয়ে বিবাদ, আহত ৩

পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ তিন দফা দাবিতে রবিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে গ্রুপগুলোর মধ্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com