সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

ঢাবি ক্যাম্পাসে ৫টি ককটেল বিস্ফোরণ

০৫ জানুয়ারি,২০১৩

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসির বাসভবনের সামনে একটিসহ ক্যাম্পাসে মোট পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। ফলে ক্যাম্পাসজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে এসব ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন।

ভিসির বাসভবন ছাড়া বাকি বিস্ফোরণগুলো ঘটানো হয়- আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে একটি, রোকেয়া হলের কাছে একটি এবং এস এম হলের কাছে অন্য দুটি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের আগের দিন শনিবার এসব বিস্ফোরণের ঘটনা ঘটলো। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রক্টর আমজাদ আলী বলেন, ‘একটি বিস্ফোরণ ঘটানো হয়েছে ভিসির বাসভবনের সামনে। তবে তখন ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বাসায় ছিলেন না।’

তিনি বলেন, ‘আমরা কাউকে ধরতে পারিনি এবং কারা এসব ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, তা দেখতেও পারিনি। যাওয়ার পথে কেউ ছুঁড়ে মারতে পারে।’

তবে প্রক্টরের ধারণা, হরতালের আগে ক্যাম্পাসে ভীতি ছড়াতেই ষড়যন্ত্রমূলকভাবে এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

এরআগে বিকেলে রাজধানীর আজিমপুর ও রমনায় পৃথক দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৭ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম ৫ টাকা বাড়িয়েছে সরকার। এর প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিবেদক/একেএ/এমআই_ ১৮৩৩ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

এমসি কলেজে ছাত্রলীগের গোলাগুলি, আহত ২০

রবিবার দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ ও ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের মধ্ . . . বিস্তারিত

শাবি ছাত্রলীগে ঘোষিত কমিটি নিয়ে বিবাদ, আহত ৩

পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ তিন দফা দাবিতে রবিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে গ্রুপগুলোর মধ্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com