সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে অবরোধ

০৫ জানুয়ারি,২০১৩

ঢাকা : সরকারি চাকরিতে আবেদনের ৩৫ বছর করার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা হলে লাগাতার আন্দোলনে দেশ অচল করে দেয়ার হুমকি দিয়েছে তারা।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শনিবার বেলা পৌনে ১১টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে রাস্তা বন্ধ করে দেয়।

বিক্ষোভ সমাবেশে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গিরনগর, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের ব্যানারেও বিক্ষোভ করতে দেখা গেছে।

আসছে ৩৪তম বিসিএস পরীক্ষার সার্কুলেশন ঘোষণার আগেই বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার জোর দাবি জানায় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষুব্ধরা রাজপথ ত্যাগ করবেনা বলেও বিক্ষোভ সমাবেশে হুমকি দেয় তারা।

বর্তমানে চাকরিতে আবেদনের বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনির ক্ষেত্রের ৩২ বছর।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. ইমতিয়াজ আহমেদ বলেন, রাজনৈতিক অস্থিরতা, সেশন জটসহ বিভিন্ন কারণে আমাদের দেশে একজন শিক্ষার্থীকে মাস্টার্স শেষ করতে তার বয়স ২৮ থেকে ২৯ হয়ে যায়। সেখানে বিসিএস সহ সরকারি চাকরিতে আবেদনের শেষ সময়সীমা ৩০ রাখাটা অযৌক্তি ও নিষ্পেষণের নামান্তর। এটা বাড়িয়ে ৩৫ করতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করা মো. আল-আমিন রাজু বলেন, এটা রাষ্ট্রকর্তৃক বঞ্চনা ছাড়া আর কিছুই নয়। আমাদের অফিস আদালতে গেলে বুড়ো লোক ছাড়া আর কিছুই পাবেন না। কিন্তু যুবকরা চাকরি না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে।

বিক্ষোভে যোগ দেয়া ঢাকা কলেজে থেকে পড়াশুনা শেষ করা সুজন রায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ভারত, পাকিস্তান ও শ্রীলংকাতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫, আমরা তাদের থেকে পিছিয়ে নেই। আমাদেরও ৩৫ করা হোক।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের সহসভাপতি মো. শাহ আলম, আইয়ুব আলী, রাজু আহমেদ, মিনহাজ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজনসহ ঢাকার বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে জানানো হয়, এ দাবির পক্ষে বিক্ষুব্ধরা ইতোমধ্যে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মরকলিপি দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। একই দাবিতে এর আগে ১৪টি বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এটা তাদের ১৫তম সমাবেশ। এবার দাবি না মানলে তারা লাগাতার আন্দোলনে যাবে বলেও হুমকি দেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএম_১৩৪০ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

ঢাবি সুইমিং পুলে এক ছাত্রের মৃত্যু

দুপুরে শাহরিয়ার এক মিটার ওপর থেকে পুলে ডাইভ করেন। এতে বুকে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে তাক . . . বিস্তারিত

‘নটরডেম ছাড়া কলেজে ভর্তিতে বাধা নেই’

চলতি শিক্ষাবর্ষে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিবিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার কার্যক্রম স্থগ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com