সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

বরিশাল শিক্ষা বোর্ডে প্রজ্ঞাপন ছাড়াই চলছে বাড়তি ফি আদায়

০৫ জানুয়ারি,২০১৩

বরিশাল : কোন প্রকার নোটিস, প্রজ্ঞাপন ও আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত ছাড়াই ১ জানুয়ারি থেকে বরিশাল শিক্ষা বোর্ডের সব ধরনের ফি বাড়ানো হয়েছে। বোর্ডের কোন দপ্তরে কিংবা এর অভ্যন্তরে ব্যাংকের শাখারও ফি বাড়ানোর কোন তালিকা দেওয়া হয়নি। এ ব্যাপারে স্কুলগুলোতে কোন ধরনের নোটিস না দেওয়ায় বোর্ডে এসে বিপাকে পড়ছেন শিক্ষকরা। শুধু কর্মকর্তাদের মুখে মুখে রয়েছে ফি বাড়ানোর নোটিস। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে বরিশালে শিক্ষাঙ্গনে। শিক্ষক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

শনিবার বরিশাল শিক্ষা বোর্ডে বেশ কয়েকজন শিক্ষক যান বিভিন্ন দাপ্তরিক কাজে। দশম শ্রেণির ছাড়পত্র আনতে যায় বেশ কয়েকজন ছাত্র। তারা নিচতলার সোনালী ব্যাংকের শাখা থেকে পূর্বনির্ধারিত ডিডি কেটে দপ্তরে গিয়েই পড়ে বিপাকে। স্বীকৃতি নবায়নের ডিডি নির্ধারিত ফি ৩৫০০ টাকা কাটার পর দপ্তর থেকে জানানো হয় ১ জানুয়ারি থেকে ৪০০০ টাকা করা হয়েছে।

এভাবে ছাড়পত্র ফি ৫০০ টাকার জায়গায় ৬০০ টাকাসহ সব ধরনের ফি বাড়ানো হয়েছে। শিক্ষকরা ছুটে যান প্রশাসন শাখায়। কিন্তু প্রশাসনে কোন কাগজপত্র দেখাতে পারেনি। তবে তারা মৌখিকভাবে ফি বাড়ানোর কথা জানান। তারা জানান, গত ৯ ডিসেম্বর বোর্ডের অর্থ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি থেকে সব ধরনের ফি বাড়ানো হয়েছে। তবে তারা স্বীকার করেন, এখন পর্যন্ত কোন ধরনের নোটিস বা প্রজ্ঞাপন জারি করা হয়নি, কিংবা স্কুল, কলেজে নোটিস যায়নি এমনকি ব্যাংক বা দপ্তরেও টাঙানো হয়নি ফির নতুন হারের তালিকা। এমনকি ইন্টারনেটেও কোন নোটিস যায়নি।

এ ব্যাপারে বোর্ডের সচিব আ. মোতালেব হাওলাদার বলেন, অর্থ কমিটির সভায় এটি অনুমোদিত হয়েছে ঠিক। তবে এখনও রেজুলেশন অনুমোদিত হয়নি।

অনুমোদিত না হওয়ায় কিভাবে বাড়তি ফি নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এটি পরে অনুমোদন নিলেও হবে। তবে শনিবার রেজুলেশনে স্বাক্ষর হবার কথা রয়েছে। এটি স্বাক্ষর হলেই ১ জানুয়ারি থেকে বাড়তি ফি কার্যকর হবে।

কোন প্রকার নোটিস ছাড়া অকস্মিকভাবে ফি বাড়ানোল তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। তিনি শিক্ষা বের্ডের এ ধরনের আচরণ পরিহারের দাবি জানান।

শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন জানান, এটি বোর্ডের খামখেয়ালিপনা। ফি বাড়ানো হলে সেটি আন্তঃশিক্ষা বোর্ড নির্ধারণ করে। কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডের একক সিদ্ধান্তের মাশুল গুনবে শিক্ষকরা। এটি তাদের প্রত্যাহার করতে হবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/উৎপল দাস মিলু/এমএম_১১৫৪ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

শাবি ছাত্রলীগে ঘোষিত কমিটি নিয়ে বিবাদ, আহত ৩

পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ তিন দফা দাবিতে রবিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে গ্রুপগুলোর মধ্য . . . বিস্তারিত

শাবিতে পদবঞ্চিতদের হামলায় ছাত্রলীগ নেতা আহত

ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে পদবঞ্চিত নেতাকর্মীরা আবাসিক হল শাহ পরান ও দ্বিতীয় ছাত্র হলে বিক্ষোভ মিছিল করে। এই কমিটিতে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com