সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

নারী হোস্টেলে ২ ছাত্রলীগ কর্মী, শ্লীলতাহানি তদন্তে কমিটি

০৩ জানুয়ারি,২০১৩

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নারী ইন্টার্নি হোস্টেলে স্থানীয় বখাটেদের সাথে নিয়ে রাতের বেলা প্রবেশ করে নারী চিকিৎসকদের হুমকি-ভয়ভীতি প্রদর্শন ও শ্লীলতাহানির চেষ্টা করেছে দুই ছাত্রলীগ কর্মী।

ওই দুই ছাত্রলীগ কর্মীও মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসক। এ ঘটনার পর থেকেই সেখানকার ইন্টার্ন নারী চিকিৎসকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার নিরাপত্তা চেয়ে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইন্টার্নিদের অভিযোগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল শাখার বিডিএস ১৯তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ইন্টার্নী চিকিৎসক আবিদুর রহমান আবিদ ও তার বন্ধু একই ব্যাচের রাহাত কবির স্থানীয় কয়েকজন বখাটে নিয়ে মধ্যরাতে নারী ইন্টার্নিদের হোস্টেলে প্রবেশ করে।

এ সময় তারা ১০৭ নম্বরসহ আরো বেশ কয়েকটি কক্ষের ইন্টার্নি চিকিৎসকদের হুমকি-ধামকি দেয়। অনেকের শ্লীলতাহানি ঘটানোর চেষ্টাও করে তারা।

এক পর্যায়ে হোস্টেলের নারী চিকিৎসকরা আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্টাফরা এগিয়ে আসে। এরপর আবিদ ও রাহাত ১০৭ নম্বর কক্ষের নারী চিকিৎসককে কক্ষটি ছেড়ে দেয়ার জন্য হুমকি দিয়ে বখাদের নিয়ে বেরিয়ে যায়।

এদিকে, এ ঘটনার পর থেকেই ওই নারী ইন্টার্নিদের হোস্টেলে আতঙ্ক বিরাজ করছে। কিভাবে দুই জন পুরুষ চিকিৎসক বখাটেদের নিয়ে নারী হোস্টেলে প্রবেশ করে সে প্রশ্নও তুলেছেন তারা।

এ ব্যাপারে একাধিকবার ফোন করেও (০১৭১১০৬৬৫২৬) পাওয়া যায়নি নারী ইন্টার্নি হোস্টেলের সুপার ডা. নাসিমাকে।

তবে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. দায়েম উদ্দিন জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হোস্টেলের নারী চিকিৎসকদের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২৩২৪ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

এমসি কলেজে ছাত্রলীগের গোলাগুলি, আহত ২০

রবিবার দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ ও ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের মধ্ . . . বিস্তারিত

শাবি ছাত্রলীগে ঘোষিত কমিটি নিয়ে বিবাদ, আহত ৩

পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ তিন দফা দাবিতে রবিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে গ্রুপগুলোর মধ্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com