সর্বশেষ সংবাদঃ

জয়পুরহাটে খোলা আকাশের নীচে কোটি টাকার সার

১৯ জানুয়ারি,২০১৩

জয়পুরহাট: পর্যাপ্ত মজুদ ব্যবস্থা আর গুদাম না থাকায় জয়পুরহাটে খোলা আকাশের নীচে ফেলে রাখা হয়েছে কোটি কোটি টাকার রাসায়ানিক সার। রোদ-বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে এসব সার নষ্ট হওয়ার পাশাপাশি এর গুণগত মানও কমে যাওয়ার আশঙ্কা প্রকট।

বিসিআইসি কর্তৃপক্ষ বলছেন, বরাদ্দ অনুপাতে সময়মত ডিলাররা সার না তোলার কারণেই এমন অবস্থা।

অন্যদিকে, প্রতি বছরই এমন পরিস্থিতির সৃষ্টি হলেও বিসিআইসি কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই গ্রহণ করছে না বলে অভিযোগ ডিলারদের।

জয়পুরহাটে বিএডিসি কর্তৃপক্ষ কর্তৃক ৮২/৮৩ সালে নির্মিত দুই হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতার সার গুদামে বর্তমানে সার আছে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিকটনেরও বেশি। কিন্তু কৃষি নির্ভর এ জেলার ৮২ হাজার হেক্টর ফসলী জমির জন্য গড়ে প্রতি বছর সার বরাদ্দ হয় ৪৭ হাজার মেট্রিকটন থেকে ৫৫ হাজার মেট্রিকটন।

অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত শুধু বোরো মৌসুমে প্রতিমাসে সার বরাদ্দ হয় তিন হাজার মেট্রিকটন থেকে ১১ হাজার মেট্রিকটন। আর চলতি ২০১৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এ জেলার জন্য সার বরাদ্দ হয়েছে প্রায় ১৪ হাজার পাঁচশ’ মেট্রিকটন। এ অবস্থায় খোলা আকাশের নীচে ফেলে রাখা হয়েছে ১১ কোটি টাকার প্রায় ৬ হাজার মেট্রিকটন সার।

জয়পুরহাট সার গুদামের ভারপ্রাপ্ত ইনচার্জ একেএম আবু তাহের বলেন, ডিলারদের চাহিদা ও বরাদ্দ অনুপাতে সময়মতো সার না তোলার কারণে খোলা আকাশের নীচেই ফেলে রাখা হয়েছে এসব রাসায়ানিক সার।

রোদ-বৃষ্টিসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এসব সারের গুণগত মান নষ্ট হওয়ারও আশঙ্কা করছেন তিনি।

তবে সময় মতো সার না তোলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জয়পুরহাটের সাধারণ সম্পাদক মশিউল ইসলাম মোল্লা বলেন, ‘আমরা প্রতি মাসের বরাদ্দ অনুপাতে সার উত্তোলন করে থাকি।’

‘প্রতি বছরই এমন পরিস্থিতির সৃষ্টি হলেও বিসিআইসি কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই গ্রহণ করছে না। অথচ কৃষি নির্ভর এ জেলায় ১০ হাজার থেকে ১৫ হাজার মেট্রিকটন ধারন ক্ষমতার সার গুদাম নির্মাণ প্রয়োজন’ অভিযোগ করেন তিনি।

এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ আজাহার আলী মণ্ডল বলেন, এভাবে খোলা আকাশের নীচে সার থাকার কারণে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে বিসিআইসি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া সারগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখার কারণ এর গুণগত মান নষ্ট হবে না বলেও দাবি করেন তিনি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/সংবাদদাতা/এসআই_ ১২৩৮ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মঙ্গলবার রাত ৯টায় সীমান্তের ৩৮২/৫ এস পিলার এলাকার ওপারে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক আব্দুল ম . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com