সর্বশেষ সংবাদঃ

টাঙ্গাইলে দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ নেতা নিহত

১৯ জানুয়ারি,২০১৩

টাঙ্গাইল: টাঙ্গাইলে দুর্বৃত্তদের গুলিতে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ (৬০) নিহত হয়েছেন। দলীয় কোন্দলের কারণে তিনি খুন হয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কলেজ পাড়ায় নিজ বাসার সামনে ফারুক গুলিবিদ্ধ হন। তিনি একজন মুক্তিযোদ্ধা।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে বাড়ির দেড়শ’ গজ দূরে ফারুক আহমেদকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক শামীম।

শামীমের চিৎকারে ফারুকের পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে গিয়ে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাহার আহমেদ হত্যাকাণ্ডের জন্য দলীয় কোন্দলকে দায়ী করে সাংবাদিকদের বলেন, ‘দলীয় লোকজনই তাকে হত্যা করেছে।’

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফারুকের পিঠে গুলি করা হয়।

হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তারা এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান শুরু করেছেন।

এদিকে, ফারুক হত্যাকাণ্ডের খবর শুনে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ প্রশাসনের কর্মকর্তারা হাসাপাতালে ভিড় জমান। জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর হাসপাতালে ছিলেন।

ফারুক সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন এই মুক্তিযোদ্ধা।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১০০৭ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মঙ্গলবার রাত ৯টায় সীমান্তের ৩৮২/৫ এস পিলার এলাকার ওপারে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক আব্দুল ম . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com