সর্বশেষ সংবাদঃ

‘মাগুরছড়া গ্যাস ফিল্ডের ক্ষতিপূরণ দিয়ে দুটি পদ্ম সেতু সম্ভব’

১৮ জানুয়ারি,২০১৩

নড়াইল: তেল-গ্যাস-বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, মাগুরছড়া গ্যাস ফিল্ডের ক্ষতিপূরণ হিসেবে কনোকোফিলিফস ও ন্যাভলোন কোম্পানির কাছ থেকে ৫০ হাজার কোটি আদায় করার সম্ভব ছিল।

‘অথচ সরকার সেদিকে উদাসীন। আর এ ক্ষতিপূরণের টাকা দিয়ে দুটি পদ্মা সেতু করা যেত’ যোগ করেন তিনি।

শুক্রবার দুপুর ১২টায় নড়াইল ক্লাব মিলনায়তনে তেল-গ্যাস-বিদ্যুৎ ও বন্দর রক্ষা নড়াইল জেলা কমিটি সভায় আনু মুহাম্মদ আরও বলেন, সরকার একদিকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে, অন্যদিকে দেশের জাতীয় সম্পদ সাম্রাজ্যবাদের দোসরদের হাতে তুলে দিচ্ছে।

তিনি বলেন, জামায়াত-শিবির যখন পুলিশের ওপর হামলা চালায় তখন পুলিশ নিরব থাকে। অথচ তেল-গ্যাস-বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি দেশের সম্পদ রক্ষায় শান্তিপূর্ণ কোনো কর্মসূচি দিলে পুলিশ থাকে মারমুখি ভূমিকায়।

কমিটির নড়াইল জেলা আহ্বায়ক প্রফেসর আবদুল গফুরের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুারোর সদস্য কমরেড বিমল বিশ্বাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নড়াইল জেলা সভাপতি খন্দকার শওকত, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।

এরপর তেল-গ্যাস-বিদ্যুৎ ও বন্দর রক্ষা নড়াইল জেলা কমিটি গঠন করা হয়। দিলারা বেগমকে আহ্বায়ক ও কাজী হাফিজুর রহমানকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটি গঠিত হয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২৩৪৮ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মঙ্গলবার রাত ৯টায় সীমান্তের ৩৮২/৫ এস পিলার এলাকার ওপারে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক আব্দুল ম . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com