ব্রেকিং নিউজঃ

ছাত্রলীগের হামলায় ৪ পুলিশ আহত

১৮ জানুয়ারি,২০১৩

ব্রাহ্মণবাড়িয়া: লুটতরাজ নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রলীগ নেতা ও তার হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, নায়েক দেলোয়ার, কনস্টেবল রুবেল, কবির ও জসিম।

স্থানীয়রা জানায়, বিকেলে ধামাউড়া গ্রামের বারীর গোষ্ঠীর আলী হোসেনের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটতরাজ শুরু করে অরুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকের নেতৃত্বে একই এলাকার গাজীর গোষ্ঠীর লোকেরা।

খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শফিক ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা করে তাদেরকে আহত করে।

এরপর জেলা সদর থেকে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহআলম বকাউলের নেতৃত্বে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে সন্ত্রাসীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হওয়ার কথা স্বীকার করেছেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২২২৩ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মঙ্গলবার রাত ৯টায় সীমান্তের ৩৮২/৫ এস পিলার এলাকার ওপারে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক আব্দুল ম . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com