সর্বশেষ সংবাদঃ

সাম্প্রদায়িকমুক্ত রাজনীতির ডাক মেননের

১৮ জানুয়ারি,২০১৩

নড়াইল: ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রাজনীতিকে সাম্প্রদায়িকতামুক্ত করতে হবে। দুর্নীতি ও দুর্বৃত্তায়নের থাবা থেকেও রাজনীতিকে বের করে আনতে হবে। এজন্য প্রয়োজন সামপ্রদায়িকমুক্ত আদর্শিক রাজনৈতিক কর্মী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নড়াইলের সীমান্তবর্তী বাঁকড়ী গ্রামে অমল সেন সমাধি চত্বরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মেনন এসব কথা বলেন।

কৃষকদের তে-ভাগা আন্দোলনের অগ্রপথিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি অমল সেনের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী স্মরণমেলা উদ্বোধনী অনুষ্ঠানে মেনন আরো বলেন, অমল সেন ছিলেন একজন আর্দশবান রাজনৈতিক নেতা। তিনি আজীবন শোষিত-নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে গেছেন।

অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, অমল সেন স্মৃতি রক্ষা কমিটির উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান বিমল বিশ্বাস, গণঐক্যের আহবায়ক পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য ধীরেন সিং, বাসদের আহবায়ক রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. অসিত বরন রায়, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ হাফিজুর রহমান, জাকির হোসেন হবি, অমল সেন স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

এরআগে বিকালে অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাশেদ খান মেননসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। এছাড়া যশোর, খুলনা, রাজবাড়ী, মাগুরা, সাতক্ষীরা, ঝিনাইদহসহ বিভিন্ন জেলা-উপজেলার ওয়ার্কার্স পার্টি ও সহযোগী সংগঠনের নেতারা এবং মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল জেলা, নারীমুক্তি সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃষক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুই দিনব্যাপি মেলারও আয়োজন করা হয়।

অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ১৭ জানুয়ারি ঢাকা কমিউনিটি হাসপাতালে তিনি মারা যান।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৩০৮ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

রাজশাহীতে যুবলীগ নেতা হত্যার নেপথ্যে সিটি নির্বাচনে প্রার্থিতা

বিকেল ৩টার দিকে নগরীর চণ্ডীপুর এলাকায় ডাবলুকে গুলি করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশা . . . বিস্তারিত

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com