সর্বশেষ সংবাদঃ

সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: কামাল ইউসুফ

১৮ জানুয়ারি,২০১৩

ফরিদপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, বর্তমান সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই জুলুম সরকারের হাত থেকে দেশ বাঁচাতে হবে।

এজন্য তিনি সবাইকে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানার কৈজুরী ইউনিয়নের তাম্বুল খানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামাল ইবনে ইউসুফ এসব কথা বলেন।

কৈজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবুল হাসান ভূইয়া পিংক, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক রউফ উন নবী, কৈজুরী ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি নেত্রী সাহেদা বেগম, আব্দুল কুদ্দুস খান, সিরাজুল হক মৃধা প্রমুখ।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ কৈজুরী ইউনিয়নের তিনটি স্থানে তাম্বুলখানা, তুলাগ্রাম ও লস্কারকান্দি স্কুল মাঠে ৩ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১২৫৫ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মঙ্গলবার রাত ৯টায় সীমান্তের ৩৮২/৫ এস পিলার এলাকার ওপারে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক আব্দুল ম . . . বিস্তারিত

সংলাপ আয়োজনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে ইনু বলেন, ‘এখন লিচু খান, আম খান; মাথাটা ঠান্ডা রাখেন। ২০ দিন পর হরতাল অবরোধ করেন, তত্ত্বা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com