সর্বশেষ সংবাদঃ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

১৮ জানুয়ারি,২০১৩

গাজীপুর: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মুসল্লিদের স্রোত এখন টঙ্গীর তুরাগ তীরে। ট্রেন, বাস, ট্রাক, প্রাইভেটকার, ট্যাক্সি, স্ক্রুটার, নৌকা ও পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে ময়দানে আসছেন।

বুধবার সকাল থেকেই দেশ-বিদেশের মুসুল্লিরা তুরাগ তীরে আসতে শুরু করেন। আখেরি মোনাজাত পর্যন্ত মুসুল্লিদের আগমন অব্যাহত থাকবে। তবে শুক্রবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা মো. ইসমাইল হোসেন গোদরার বয়ানের মধ্যদিয়ে ইজতেমার এই পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

এরআগে একই স্থানে গত ১১ থেকে ১৩ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছে। বাইনোকুলার ও মেটাল ডিটেক্টর নিয়ে টহল চলছে। কন্ট্রোল রুমও খোলা হয়েছে। ইজতেমা এলাকার বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে ৯টি ওয়াচ টাওয়ার।

এছাড়া দ্বিতীয় দফায় র‌্যাব সদস্যরা ৪টি সেক্টরে ভাগ হয়ে ইজতেমার ময়দান ও আশপাশে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন।

এদিকে, ইজতেমায় আসা মুসল্লি, উত্তরাবাসী, বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব যানবাহনের চালকদের বিমান বন্দর সড়কের পরিবর্তে মিরপুর-সাভার সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

বিভিন্ন এলাকার যানবাহনের জন্য পৃথক স্থান পার্কিংয়ের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

ঢাকা মহানগরীর গাড়ির জন্য নিকুঞ্জ-১ আবাসিক এলাকার খালি জায়গা, উত্তরা ৬ নম্বর সেক্টর ও রাজউক কলেজের আশপাশের খালি জায়গা নির্দিষ্ট করা হয়েছে।

১৯৪৬ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়ে আসছে। শুরুতে ইজতেমার আয়োজন করা হতো ঢাকার কাকরাইল মসজিদ প্রাঙ্গনে। পরে মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা করা হয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এএ/এমআই_ ১০৫০ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

মানিকগঞ্জে কালী মন্দিরে দুর্বৃত্তের আগুন

শিবালয় সার্কেল এএসপি মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান, হুমকিদাতারা চিনু রাণী চন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগ করেনি। ব্যক্ . . . বিস্তারিত

গাংনীতে ২টি তাজা বোমা উদ্ধার

পুরাতন মটমুড়া গ্রামের ছহির উদ্দীনের বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে বোমা দুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com