সর্বশেষ সংবাদঃ

রংপুরে বাসে পিষ্ট রিক্সাচালক

০৭ জানুয়ারি,২০১৩

রংপুর: রংপুর মহানগরীর শাপলা চত্বরে চলন্ত বাসের চাপায় পিষ্ট হয়ে পিষু (৩০) নামের এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত পিষুর বাড়ি নগরীর মডার্ন মোড় এলাকায়।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৩টায় নগরীর টার্মিনাল থেকে একটি মিনি বাস শাপলা চত্বর এলাকার দিকে আসছিল। অপরদিকে জামায়াত অফিসের সামন থেকে পিষু রিক্সা চালিয়ে আসছিল।

এ সময় বাসটিকে সাইড দিতে গিয়ে অন্য একটি রিক্সার সাথে ধাক্কা লাগে। এতে পিষু বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৮৫৭ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

ইউপিডিএফ কর্মীদের গাড়ি বহরে হামলা, গুলিবিদ্ধ ২

পানছড়ি উপজেলার দুদুকছড়া সংলগ্ন মারমা পাড়া এলাকায় ইউপিডিএফ কর্মী-সমর্থকদের গাড়ি বহরে হামলা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। . . . বিস্তারিত

রেলে যোগ হলো নতুন দুটি ইঞ্জিন

রেলওয়ের জন্য ভারত থেকে আমদানীকৃত ১০টি লোকোমোটিভ ইঞ্জিনের ৩য় চালানে ২টি ইঞ্জিন বাংলাদেশে আনা হয়েছে। রবিবার বিকেল ৪টায় ভার . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com