সর্বশেষ সংবাদঃ

ভাঙচুর-অগ্নিসংযোগ-সংঘর্ষে রংপুরে হরতাল পালিত

০৭ জানুয়ারি,২০১৩

রংপুর: ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিক্ষিপ্ত সংঘর্ষে রংপুর বিভাগের আট জেলায় পালিত হয়েছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ডাকা অর্ধদিবস হরতাল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি এবং যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ ১৮ দলীয় জোটের সব নেতা-কর্মীর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এই হরতাল আহ্বান করা হয়।

রংপুর বিভাগের আট জেলায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক এবং কৃষকদল এই অর্ধদিবস হরতাল পালন করে। এ সময় গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিক্ষিপ্ত সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়।

অর্ধদিবস হরতালে কার্যত অচল হয়ে পড়ে রংপুর বিভাগ। হরতাল চালাকালে নগরীতে স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস-আদালত ও ব্যাংক-বিমা অফিস খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম।

রংপুরে দুপুর পৌনে ১টার দিকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল একটি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে পুলিশের সাথে মিছিলকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশের এক কনস্টেবলসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

পরে সেখান থেকে পুলিশ দুটি ককটেল সাদৃশ্য জর্দার কৌটা উদ্ধার করে।

পিকেটাররটা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পিকেটাররা জানতে পারে সেটি প্রথম আলোর ফটো সাংবাদিকের ব্যবহৃত। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে যুবদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি রইচ আহমেদ দুঃখ প্রকাশ করেন এবং মোটরসাইকেলটির ক্ষতিপূরণের আশ্বাস দেন।

মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাৎক্ষণিক রাস্তায় অবস্থান নিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানান।

এদিকে, হরতালের সমর্থনে সকালে নগরীর পার্কের মোড়ে ছাত্রদল সভাপতি জহির আলম নয়নের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক পরিদর্শন করে মহাসড়ক অবরোধ করে।

হরতাল চালাকালে পিকেটাররা নগরীর পার্কমোড়, মেডিকেল মোড় এবং পাকার মাথায় ১০টি অটো রিকশা ভাঙচুর ও ৬টি অটোতে আগুন লাগিয়ে দেয়।

অন্যদিকে, সকাল ৮ টায় যুবদল সভাপতি রইচ আহমদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পায়রা চত্বর থেকে শুরু হয়ে নগর ভবন এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে বেশ কয়েকটি অটো ভাঙচুর করা হয়।

হরতাল চালাকালে নগরীতে খাবার দোকান ছাড়া কোনো দোকানপাট খোলেনি। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়, জাহাজ কোম্পানি, মডার্ন মোড়, শাপলা চত্বরসহ বিভিন্ন পয়েন্টে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ বিএনপি ও জামায়াত কার্যালয় অবরুদ্ধ রাখে।

হরতালের কারণে রংপুর মহানগরীসহ আট জেলায় সব ধরনের ভারি ও মাঝারি ধরনের যানবাহন বন্ধ ছিল। বিভিন্ন স্পটে ট্রেনও বাধার মুখে পড়েছে।

গত ৩১ ডিসেম্বর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও কৃষকদল নেতারা রংপুরে এক সংবাদ সম্মেলন করে রংপুরে ৮ জেলা- রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরে আধাবেলা হরতালের ডাক দেন।

রংপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন বলেন, হরতালে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে সকালে যুবদল ও ছাত্রদলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে বিশাল একটি মিছিল বের করে। পরে শহরের বিভিন্ন প্রান্তে তারা পিকেটিং করে।

সকাল ৬টার আগে শহরের উপকণ্ঠের ভুল্লি, খোচাবাড়ি সত্যপীরব্রিজ এলাকায় ৫টি নৈশকোচ, ১২টি ট্রাক ও বেশ কিছু মিনিবাস ও মোটরসাইকেল ভাংচুর করে পিকেটাররা।

গাইবান্ধা
গাইবান্ধায় মোটামুটি শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ঢাকা হরতাল। হরতাল চলাকালে বেশিভাগ দোকানপাট, স্কুল-কলেজ বন্ধ ছিল। ব্যাংক-বিমা খোলা থাকলেও উপস্থিতি কম ছিল। জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

এদিকে, পলাশবাড়ী উপজেলার সকালে হরতালে সর্মথনে একটি মিছিল বের করলে পুলিশ তাতে বাধ দেয়। এ সময় পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পিকেটররা সাতটি গাড়ি ভাঙচুর করে।

পঞ্চগড়
পঞ্চগড়ে শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করেছে। শহরের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, হরতাল চলাকালে জেলার বোদা উপজেলায় বিএনপির বিবদমান দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় যুবদল নেতা আজাদ গ্রুপের যুবদল ও ছাত্রদলের সর্মথকরা জেলা বিএনপির সভাপতি মোজাহার গ্রুপের বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিমূল ইসলাম হাসানকে লাঞ্ছিত করে।

এ খবর ছড়িয়ে পড়লে মোজাহার গ্রুপের নেতা-কর্মীরা আজাদ গ্রুপের সর্মথকদের ধাওয়া করে। এ সময় আজাদ গ্রুপের সমর্থকরা পালিয়ে যায়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১৮২৫ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

বাগেরহাটের আ.লীগ নেতাকে খুলনায় গুলি করে হত্যা

বাগেরহাট জেলার ফকিরহাট থানার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহিদ হাসান এবং ত . . . বিস্তারিত

টেকনাফে উদ্ধারকৃতদের দাফন বাংলাদেশেই

মৃতদেহগুলো দাফন করা হয়েছে। এদেরকে রোহিঙ্গা মুসলমান বলে স্বীকার করলেও নিজেদের দেশে ফেরৎ নিতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার। . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com