সর্বশেষ সংবাদঃ

রংপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১৫, আটক ৫

০৬ জানুয়ারি,২০১৩

রংপুর: রংপুরে এক পিকেটারকে আটকের জের ধরে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জনকে আটক করেছে।

রোববার জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আহুত হরতাল চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে এ ঘটনা ঘটে।

হরতালে নগরীতে কোনো দোকান-পাট খোলেনি। রংপুর থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ ছিল।

সকালে হরতাল সমর্থকরা নগরীতে ১৩টি গাড়ি ভাঙচুর করে। গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির অফিসের সামনে যুবদল কর্মীরা একটি অটোরিক্সা ভাঙচুর করে। এ সময় পুলিশ আক্কাস নামে একজনকে আটক করে।

বিএনপির নেতা-কর্মীরা আটকৃত আক্কাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে জেলা বিএনপির আহ্বায়ক মোজাফ্‌ফর হোসেন, যুগ্ম আহবায়ক সামু, যুবদল সভাপতি রইচ ও সেক্রেটারি লাকুসহ ১৫ জন আহত হয়।

এদিকে, পুলিশ আক্কাসসহ আরো ৪জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। এদের মধ্যে যুবদলকর্মী মাসুদ রানা, সজিব, হান্নান, ও সুজনের নাম জানা গেছে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ গড়ে তোলে। পরে পুলিশ গিয়ে নেতা-কর্মীদের হটিয়ে দেয়। নগরীতে পুলিশ ও র‌্যাবের তৎপরতা বেড়ে গেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/কিউআই/এমআই_ ১১২৬ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

হিরন কাঁদলেন, নেতাকর্মীদেরও কাঁদালেন

হিরনের এই আবেগঘন বক্তব্যে বরিশাল ক্লাবে উপস্থিত নেতাকর্মীদের মাঝে কান্নার রোল পড়ে যায়। তিনি বলেন, ‘আমি আজ থেকে আর আবুল হ . . . বিস্তারিত

প্রতীক পেয়ে প্রচারণায় জিসিসি নির্বাচনের প্রার্থীরা

গত ২২ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৬ জুলাই এ নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। এতে ৫৭টি ওয়ার্ড . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com