সর্বশেষ সংবাদঃ

আরো ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

০৬ জানুয়ারি,২০১৩

ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে থানার কুসুমপুর সীমান্ত থেকে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত বাহিনী-বিএসএফ। রোববার ভোরে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে গেলে সীমান্তের ৬১ নং পিলারের পাশ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

আটকৃতরা হলেন- মহেশপুরের মতিয়ার রহমান, শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম ও চুয়াডাঙ্গার জীবন নগরের শহিদুল ইসলাম।

বিজিবির কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল আজিজ জানান, রোববার ভোরে ১০ থেকে ১৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী কুসুমপুর সীমান্তের ৬১ নং পিলারের পাশে কাঁটা তারের বেড়ার কাছে যায়। এ সময় ভারতের ফতেপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে তাড়া করে দুই বাংলাদেশিকে ধরে ফেলে। পরে সকাল ১১টা ও সাড়ে ১১টার দিকে আরো দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ।

এদিকে বিজিবি আটকৃতদের ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসএম/এমএম_১২৩৯ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

রাজশাহীতে যুবলীগ নেতা হত্যার নেপথ্যে সিটি নির্বাচনে প্রার্থিতা

বিকেল ৩টার দিকে নগরীর চণ্ডীপুর এলাকায় ডাবলুকে গুলি করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশা . . . বিস্তারিত

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com