সর্বশেষ সংবাদঃ

হরতালে রাজশাহীতে বিএনপি নেতারা অবরুদ্ধ

০৬ জানুয়ারি,২০১৩

রাজশাহী: বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বিএনপিসহ ১৮ দলের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে রাজশাহীতে।

রোববার সকাল ৬টার দিকে বিনোদপুরে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

নগরীর হাদির মোড়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। সেখানে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিলও বের করে তারা। পরে ওই এলাকায় দ্রুত পুলিশ পৌঁছানোর আগেই সটকে পড়েন বিক্ষোভকারীরা।

এদিকে, সকাল সোয়া ৬টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু ও কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে শহরের রাজারহাতা গার্লস স্কুলের সামনে থেকে হরতালেরর সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরের সোনাদিঘীর মোড়ে গিয়ে পৌঁছালে পুলিশী বাধার মুখে পড়ে।

সেখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন আরেকটি মিছিল নিয়ে গিয়ে মিলিত হয়। পরে পুলিশের বাধার মুখে সবাই রাস্তার ওপর বসে পড়েন।

নেতাকর্মীরা বর্তমানে কাবিল ম্যানসনে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে অবস্থান করছেন। দলীয় কিন্তু পুলিশ তাদের তুলে দিলে বিএনপির যুগ্ন মহাসচিব মিজানুর রহমান মিনুসহ মহানগরের প্রথম সারির কার্যালয়ের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। নতুন করে সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এদিকে নগরীর আলুপট্টি, কুমারপাড়া, সাহেব বাজার জিরো পয়েন্ট, মণিচত্তর, সোনাদিঘীর মোড়, গৌরহাঙ্গা, বিনোদপুর, তালাইমারী, ভদ্রা, কেন্দ্রীয় ও ঢাকা বাস টার্মিনাল, লক্ষীপুর, কোর্ট, শালবাগানসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। 

রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূর পাল্লার বা আন্তঃজেলা রুটের কোনো যানবাহন ছেড়ে যায়নি। পুলিশে বিশেষ ব্যবস্থা থাকলেও চলাচল করেনি বিআরটিসি বাস। তবে রাজশাহী রেল স্টেশন থেকে সকালে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ও লোকাল ট্রেন যথা সময়ে ছেড়ে গেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসএম/এমএম_১২২৯ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

আ.লীগ নেতা খুনের ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ৪

পুলিশ অভিযান চালিয়ে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের বাসিন্দা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খোকন, যুবলীগ কর্মী আজাদ শেখ, . . . বিস্তারিত

মানিকগঞ্জে কালী মন্দিরে দুর্বৃত্তের আগুন

শিবালয় সার্কেল এএসপি মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান, হুমকিদাতারা চিনু রাণী চন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগ করেনি। ব্যক্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com