সর্বশেষ সংবাদঃ

বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ

০৬ জানুয়ারি,২০১৩

বরিশাল: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববারের হরতালের সমর্থনে সকাল সাড়ে ৮টায় নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল মহানগর বিএনপি। নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি সদর রোডে পৌঁছালে পিছন থেকে বেপরোয়া লাঠিচার্জ করে পুলিশ।

এতে বরিশাল সদর আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পারভেজ আকন বিপ্লব, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান মিঠু ও শ্রমিকদল নেতা আবদুল মোতালেবসহ অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা নুর হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আহতদের মধ্যে ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মিঠুকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপর বরিশাল মহানগর বিএনপির সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-সহ বিএনপি নেতাকর্মীদের দলীয় কার্যালয় চত্বরে অবরুদ্ধ করে রাখে বিপুল সংখ্যক পুলিশ।

নেতাকর্মীরা এখনও সদর রোডে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।
 
এছাড়াও নগরীর বেশ কয়েকটি পয়েন্টে আগুন জ্বালিয়ে হরতালের সমর্থনে পিকেটিং করে ১৮ দলের নেতাকর্মীরা।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসএম/এমএম_১১৪৬ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

না.গঞ্জে দালালের হামলায় তিতাস কর্মকর্তাসহ আহত ১০

রূপগঞ্জ উপজেলায় তিতাস গ্যাসের অবৈধ লাইন নির্মাণে বাধা দেওয়ায় দালালচক্রের হামলায় তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের মহাব্যবস্থ . . . বিস্তারিত

অনার্স কোর্স চালুর দাবিতে মানিকগঞ্জ ডিগ্রি কলেজে ভাঙচুর

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে বুধবার দুপুরে শিক্ষার্থীরা কলেজ ভাঙচু . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com