সর্বশেষ সংবাদঃ

খুলনায় হরতালের শুরুতে গ্রেপ্তার ১০

০৬ জানুয়ারি,২০১৩

খুলনা: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা ১৮ দলের হরতালে খুলনায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 

রোববার সকালে নগরীর শেরে বাংলা সড়কে হরতালের সমার্থনে বিএনপি মিছিল বের করলে ধাওয়া করে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম-সহ ছয়জনকে আটক করে পুলিশ।

 

সকাল ৯টার দিকে ধর্মসভায় ছাত্রদল মিছিল বের করলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ অলিগলি তল্লাসী করে ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ চার জনকে আটক করে।

 

এছাড়া নগরীর রুপসায় সড়কের উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের চারদিকে পুলিশ অবস্থান নিয়েছে। অফিসে শুধুমাত্র নজরুল ইসলাম মঞ্জু এমপি ছাড়া অন্য কেউ নেই। কাউকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।

 

এদিকে হরতালের কারণে নগরীতে কড়া পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে।

 

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসএম/এমএম_১১১৭ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

নিভে গেলো সাংবাদিক নূরুল হুদা বাবুর জীবন প্রদীপ

মরণব্যাধি দুরারোগ্য ক্যান্সারে তার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। এভাবেই নিভে গেল সম্ভাবনাময় এই সাংবাদিকের জীবন প্রদীপ। দী . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com