সর্বশেষ সংবাদঃ

বিক্ষিপ্ত ভাঙচুর ও পুলিশি বাধার মধ্যে চট্টগ্রামে হরতাল

০৬ জানুয়ারি,২০১৩

চট্টগ্রাম: বিক্ষিপ্ত ভাঙচুর ও পুলিশের বাধার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।

এদিকে সীতাকুণ্ডে হরতালকারীদের সড়ক অবরোধের সময় রাস্তায় ফেলে রাখা গাছের গুঁড়ির সাথে ধাক্কা লেগে একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত যাত্রী আহত হয়েছে।

সকাল থেকেই মিছিল আর সমাবেশের মাধ্যমে নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা। পুলিশ বাধা দিলে এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা।

বিএনপির উদ্যোগে নগরীর নাসিমন ভবনের সামনে, ১৮ দলীয় জোটের উদ্যোগে কর্ণফুলী শাহ আমানত ব্রিজের সামনে এবং জামায়াতে ইসলামীর উদ্যোগে লালদিঘির পাড়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

হরতালে কোন নেতাকর্মীকে গ্রেপ্তার করলে চট্টগ্রাম থেকে লাগাতার হরতালের হুঁশিয়ারী উচ্চারণ করেন মিছিল-সমাবেশের বক্তারা।

সমাবেশগুলোতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এমপি, দক্ষিণ জেলা জামায়াতের সভাপতি জাফর সাদেক ও নগর জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া হরতালে বড় রকমের কোন সহিংসতার ঘটনা ঘটেনি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসএম/এমএম_১৩০৫ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

রাজশাহীতে যুবলীগ নেতা হত্যার নেপথ্যে সিটি নির্বাচনে প্রার্থিতা

বিকেল ৩টার দিকে নগরীর চণ্ডীপুর এলাকায় ডাবলুকে গুলি করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশা . . . বিস্তারিত

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com