সর্বশেষ সংবাদঃ

নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: চৌধুরী কামাল

০৫ জানুয়ারি,২০১৩

ফরিদপুর: বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে।

‘তত্ত্বাবধায়ক সরকারের অধিনে ছাড়া বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না’ যোগ করেন তিনি।

শনিবার ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রীরচর ইউনিয়নের দুঃস্থ ও দরিদ্র শীতার্ত চার হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে চৌধুরী কামাল একথা বলেন।

সকালে ধলার মোড়ে ডিক্রীরচর ইউনিয়নে দুই হাজার, দুপুরে নর্থ চ্যানেল ইউনিয়নের তারা মাঝির ডাঙ্গী খেয়া ঘাট ও বিকেলে ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী এলাকায় দুই হাজার পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণপূর্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি নায়াব ইউসুফ আহমেদ, জেলা যুবদল সভাপতি আফজাল হোসেন খান পলাশ, শহর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া, সহ-সভাপতি আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২২৫০ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

আ.লীগ নেতা খুনের ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ৪

পুলিশ অভিযান চালিয়ে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের বাসিন্দা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খোকন, যুবলীগ কর্মী আজাদ শেখ, . . . বিস্তারিত

মানিকগঞ্জে কালী মন্দিরে দুর্বৃত্তের আগুন

শিবালয় সার্কেল এএসপি মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান, হুমকিদাতারা চিনু রাণী চন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগ করেনি। ব্যক্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com