সর্বশেষ সংবাদঃ

চট্টগ্রামে আহত ছাত্রলীগ নেতাকে ঢাকায় প্রেরণ

০৫ জানুয়ারি,২০১৩

চট্টগ্রাম: চট্টগ্রামে দলীয় কর্মীদের হামলায় গুরুতর আহত দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল মালেক জনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ হামলার ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া দল থেকে বহিষ্কার করা হয়েছে জড়িত চার ছাত্রলীগ নেতাকে।

শনিবার দুপুর দেড়টার দিকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে অপারেশনের পর চিকিৎসা দেয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

অপর একটি সূত্রে বলা হয়, জনির অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে।

অভ্যন্তরীণ কোন্দলের জেরে শুক্রবার সকালে নগরীর আন্দরকিল্লা অফিসে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আবদুল মালেক জনির ওপর হামলা করে দলীয় নেতা-কর্মীরা। তার মাথায় এবং মুখমণ্ডলে ছুরিকাঘাত করা হয়।

একাধিক মামলার আসামি কথিত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহাদাতের নেতৃত্বে ২০/৩০ দলীয় নেতা-কর্মী জনির ওপর হামলা করে বলে অভিযোগ রয়েছে।

হামলার সাথে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে শুক্রবার রাতেই দক্ষিণ জেলা ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহাদাত, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল আলম, মহিউদ্দিন মহি ও আবু জাহেদ।

এছাড়া এ ঘটনায় ছাত্রলীগ নেতা আবু শাহাদাতকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহত জনির ভাই আবদুল মাজেদ রুবেল বাদী হয়ে শনিবার নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন।

কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম জানান, মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/কিউআই/এমআই_ ২২৪৯ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

নিভে গেলো সাংবাদিক নূরুল হুদা বাবুর জীবন প্রদীপ

মরণব্যাধি দুরারোগ্য ক্যান্সারে তার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। এভাবেই নিভে গেল সম্ভাবনাময় এই সাংবাদিকের জীবন প্রদীপ। দী . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com