সর্বশেষ সংবাদঃ

সরকারের ৪ বছর পূর্তি উৎসব পণ্ড করতেই হরতাল: দীপু মনি

০৫ জানুয়ারি,২০১৩

চাঁদপুর: মহাজোট সরকারের চার বছর পূর্তি উৎসব পণ্ড করতেই রোববার হরতাল দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, হরতালের জন্য তারা এমন একটি দিন বেছে নিয়েছে, যেদিন বর্তমান মহাজোট সরকারের চার বছর পূর্তি উৎসব। একটি উৎসব পণ্ড করার জন্য এ হরতাল। এটি শুভ রাজনীতির উদ্দেশ্য হতে পারে না।

শনিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে কম্বল বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম আমাদের প্রতিবেশী দেশের চেয়ে অনেক কম। আমাদের তো জ্বালানি তেলে ভর্তুকি দিয়ে বিক্রি করতে হয়। আমরা যে দামে জ্বালানি ক্রয় করি, তার চেয়ে অনেক কম দামে বিক্রি করি।’

তিনি আরো বলেন, ‘বিরোধী দলও দেশ পরিচালনা করেছে। তারা জানে, জ্বালানি তেলের দাম বাড়ানো প্রয়োজন। সেটি জেনেও তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য হরতালের মতো এ কর্মসূচি দিয়েছে।’

দীপু মনি বলেন, ‘হরতাল গণতান্ত্রিক অধিকার। কিন্তু আন্দোলনের এ হাতিয়ারকে অপব্যবহার করা হয়। বিরোধী দল হরতালের নামে যে নৈরাজ্য সৃষ্টি করছে, সেটি জনগণ দেখছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন এ হরতালের কোনো মানে হয় না।’

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/একেএ/এমআই_ ২২৪২ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

মানিকগঞ্জে কালী মন্দিরে দুর্বৃত্তের আগুন

শিবালয় সার্কেল এএসপি মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান, হুমকিদাতারা চিনু রাণী চন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগ করেনি। ব্যক্ . . . বিস্তারিত

গাংনীতে ২টি তাজা বোমা উদ্ধার

পুরাতন মটমুড়া গ্রামের ছহির উদ্দীনের বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে বোমা দুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com