সর্বশেষ সংবাদঃ

আইন করে হরতাল বন্ধের পক্ষে মুহিত

০৫ জানুয়ারি,২০১৩

সিলেট: হরতাল এখন সহিংসতায় রূপ নিয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আইন করে হরতাল বন্ধ করা উচিত।

শনিবার দুপুরে সিলেট অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ সমাবেশ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকেদর একথা বলেন।

তিনি আরো বলেন, হরতাল এখন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি নেই। এটি এখন সহিংস হয়ে গেছে। এটা প্রতিবাদ নয়, এটা সহিংসতা। তাই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত। আইন করে এটাকে বন্ধ করা উচিত।

সমাবেশে অন্যদের মধ্যে সিটি মেয়র বদরুদ্দীন আহমেদ কামরান, জেলা প্রশাসক আব্দুজ জহর সুফিয়ান, সংসদ সদস্য শফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৭ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম ৫ টাকা বাড়িয়েছে সরকার। এর প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/একেএ/এমআই_ ২২২৩ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

না.গঞ্জে দালালের হামলায় তিতাস কর্মকর্তাসহ আহত ১০

রূপগঞ্জ উপজেলায় তিতাস গ্যাসের অবৈধ লাইন নির্মাণে বাধা দেওয়ায় দালালচক্রের হামলায় তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের মহাব্যবস্থ . . . বিস্তারিত

অনার্স কোর্স চালুর দাবিতে মানিকগঞ্জ ডিগ্রি কলেজে ভাঙচুর

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে বুধবার দুপুরে শিক্ষার্থীরা কলেজ ভাঙচু . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com