সর্বশেষ সংবাদঃ

অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন: নাসিম

০৫ জানুয়ারি,২০১৩

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াতকে সাথে নিয়ে গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধর ও মানুষ হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।

তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে না। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যকর করেছে এবং যুদ্ধাপরাধীদের বিচারও করবে।

নাসিম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনির্বাচিত কোনো সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে না।

বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি তত্বাবধায়ক সরকার চান, তবে বিগত তত্ত্বাবধায়ক আমলের নির্যাতনের সেই দুই বছর ফেরত দিন।

শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত রেলমন্ত্রী মুজিবুল হক ও প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় মোহাম্মদ নাসিমের সংবর্ধনা অনুষ্ঠানে নাসিম এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য এতে অন্যদের মধ্যে রাখেন- রেলমন্ত্রী মুজিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস প্রমুখ।

এর আগে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মুলিবাড়ী থেকে সহস্রাধিক মোটরসাইকেলসহ গাড়িবহর নিয়ে হাজার হাজার নেতা-কর্মী মোহাম্মদ নাসিমকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জ শহরে নিয়ে আসেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২২১৭ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মঙ্গলবার রাত ৯টায় সীমান্তের ৩৮২/৫ এস পিলার এলাকার ওপারে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক আব্দুল ম . . . বিস্তারিত

সাতক্ষীরা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

প্রায় চার ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত পতাকা বৈঠকে পদ্মশাখরা সীমান্তের মেইন পিলার-১ এর কাছে জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে ভারতে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com