সর্বশেষ সংবাদঃ

যোগাযোগমন্ত্রীর মেঘনা সেতুর মেরামতকাজ পরিদর্শন

০৫ জানুয়ারি,২০১৩

কুমিল্লা: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দুপুরে মেঘনা সেতুর মেরামত ও সংরক্ষণের কাজ সরেজমিন পরিদর্শন করেন।

তিনি এ সময় সেতুর এক্সপানশান জয়েন্টস, হিন্স বিয়ারিং ও স্কাউর প্রটেকশনের কাজ দেখেন। মেরামত কাজের প্রকল্প পরিচালক কর্নেল মো. সাজ্জাদ হোসেন সেতুর মেরামতকাজ সম্পর্কে  যোগাযোগমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় যোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ এন ছিদ্দিক, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেতু পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের জানান, সেতু মেরামত ও সংরক্ষণের কাজ সম্পন্ন হলে আগামী ১০ বছর সেতুটি ঝুঁকিমুক্ত থাকবে।

ওবায়দুল কাদের জাতীয় স্বার্থে সেতু মেরামতের প্রথম পর্বে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ধৈর্য ধরে বিকল্প সড়ক, রেল ও নৌ-পথ ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি জনগণের সাময়িক ভোগান্তিতে দুঃখপ্রকাশ করে জাতির বৃহত্তর স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এ মেরামত কাজ সম্পন্ন করছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ২০৫২ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

উপকূলে আরও ৭ মৃতদেহ উদ্ধার, দাফন সম্পন্ন

এনিয়ে বৃহস্পতিবার সকাল থেকে এ পর্যন্ত ৩৮ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। উদ্ধারকৃতদের মধ্যে টেকনাফ উপকূলে ৩৫ জন ও উখিয়া উপকূ . . . বিস্তারিত

নারায়ণগঞ্জে ঝড়ের আঘাতে ৬টি গ্রাম লণ্ডভণ্ড, নিহত ১

এসময় গাছের নিচে চাপা পড়ে গীতারণী নামে ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রায় শতাধিক ঘরবাড়ি তছনছসহ আহত হয়েছে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com