সর্বশেষ সংবাদঃ

টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

০৫ জানুয়ারি,২০১৩

মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের গলায় মাফলার পেঁচানো এবং চোখে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের আব্দুস সালামের পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে দেওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মনিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহত যুবকটি সিএনজি চালক হতে পারেন। সিএনজিটি অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, সম্ভবত দুষ্কৃতিকারীরা মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/কিউআই/এমআই_ ২০০৪ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মঙ্গলবার রাত ৯টায় সীমান্তের ৩৮২/৫ এস পিলার এলাকার ওপারে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক আব্দুল ম . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com