সর্বশেষ সংবাদঃ

ঝিনাইদহে হরতাল সমর্থনের মিছিলে পুলিশের বাধা

০৫ জানুয়ারি,২০১৩

ঝিনাইদহ: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৮ দলের ডাকা রোববারের হরতালের সমর্থনে ঝিনাইদহে মিছিল করেছে বিএনপি।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির নেতারা কেপি বসু সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পায়রা চত্বরে এসে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের বাক-বিতণ্ডা হয়।

এক পর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে শহরে বিক্ষোভ মিছিল করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৮৫৩ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মঙ্গলবার রাত ৯টায় সীমান্তের ৩৮২/৫ এস পিলার এলাকার ওপারে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক আব্দুল ম . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com