সর্বশেষ সংবাদঃ

৬ মাসেই ঢাকা-সিরাজগঞ্জ আন্তঃনগর ট্রেন চালু: রেলমন্ত্রী

০৫ জানুয়ারি,২০১৩

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পাশে আরো একটি রেলসেতু নির্মাণ করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যেই ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন চালু করা হবে।

তিনি শনিবার দুপুরে সিরাজগঞ্জ বাজার স্টেশন ও রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রেল বিভাগে শুধু দুর্নীতি আর লুটপাট হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে কাজ করছে। সিরাজগঞ্জ জেলার সব রেলস্টেশন আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।

এ সময় রেলমন্ত্রীর সাথে মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম শফি, তানভীর শাকিল জয়, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের এপ্রিলে এক জনসভায় সিরাজগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-সিরাজগঞ্জ সরাসরি রেল যোগাযোগের প্রতিশ্রুতি দেন। কিন্তু বিগত তিন বছরেও তা বাস্তবায়ন হয়নি।

আসন্ন নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়নের অগ্রগতি দেখতেই মূলত রেলমন্ত্রী মুজিবুল হক শনিবার সিরাজগঞ্জ আসেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৮৪৭ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

চাঁপাইতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

চাঁপাইনবাবগঞ্জের রসুলপুর মোড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপু . . . বিস্তারিত

শেরপুরে পানিতে ডুবে ভাই-বোন নিহত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ন . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com