সর্বশেষ সংবাদঃ

ধর্ষিত চম্পার লাশ কবর থেকে উঠানো হলো

০৫ জানুয়ারি,২০১৩

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশেমাবাদ গ্রামের স্কুলছাত্রী জাকিয়া সুলতানা চম্পার (১৫) লাশ কবর থেকে তোলা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আবুল খায়ের স্থানীয় ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েতকে সাথে নিয়ে চম্পার লাশ কবর থেকে তোলে।

এরপর সেখানে চম্পার স্বজনদের কাঁন্নায় বাতাস ভারী হয়ে উঠে।

এদিকে, ধর্ষণের পর হত্যায় ঘটনায় ফুঁসে উঠছে ফরিদপুর। লাশ তোলার সময় খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে এলাকবাসী।

পুনঃময়না তদন্তের জন্য লাশ উঠানোর দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, কবর থেকে লাশ নিয়ে নতুন করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে। এজন্য চম্পার মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

তিনি জানান, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটোকে প্রধান করে সুরতহাল রিপোর্ট তৈরিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে।

এদিকে, ফরিদপুরের মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা আগে একটি উদ্দেশ্যপ্রণোদিত ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছে। তাই নতুন করে এই হাসপাতালে ময়নাতদন্ত করে সঠিক প্রতিবেদন পাওয়া যাবে না।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর রাতে নিখোঁজ হয় চম্পা। পরদিন গ্রামের একটি মেহগনি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। পরের দিন ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়।

পরে ময়নাতদন্ত প্রতিবেদনে মামলার বাদী চম্পারর ভাই হাসিবুল ইসলাম ফরিদপুরের আদালতে ১ জানুয়ারি পুনঃময়নাতদন্তের আবেদন করেন। গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জাকিয়া আক্তার চম্পার লাশ কবর থেকে তুলে পুনঃময়নাতদন্তের নির্দেশ দেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৮২৪ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মঙ্গলবার রাত ৯টায় সীমান্তের ৩৮২/৫ এস পিলার এলাকার ওপারে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক আব্দুল ম . . . বিস্তারিত

মেহেরপুরে বনভোজনকালে ৮ শিবিরকর্মী গ্রেপ্তার

জেলার গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামে বনভোজন কালে শিবিরকর্মী সন্দেহে আট যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ত . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com