সর্বশেষ সংবাদঃ

নরসিংদীতে স্কুলছাত্রী গণধর্ষণে আটক ২ জন রিমান্ডে

০৫ জানুয়ারি,২০১৩

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রী রাতভর ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয় মসজিদের ইমামসহ দুজন আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- আল-আমিন ও ফয়সাল। তাদের তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে স্থানীয় একটি আদালত।

বৃহস্পতিবার রাতে রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের বায়দেরপাড় এলাকার একটি মসজিদের ইমামের কক্ষে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর প্রলোভন দেখিয়ে ১৪ বছরের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ওই স্কুলছাত্রীকে ঘরে ডেকে নিয়ে যায় আল-আমিন ও ফয়সাল। তারা মেয়েটিকে ইমামের কক্ষে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

শুক্রবার সকালে ঘরে ফিরে মেয়েটি পরিবারকে সব খুলে বললে তার মা রায়পুরা থানায় আল-আমিন ও ফয়সালের বিরুদ্ধে মামলা করেন।

পরে শুক্রবারই তাদের আটক করে রায়পুরা থানা পুলিশ। আজ শনিবার স্থানীয় একটি আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলে বিচারক তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

রিয়েলট-টাইম নিউজ ডটকম/বাংলা ভিশন/একেএ/এমআই_ ১৭৫৫ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

না.গঞ্জে দালালের হামলায় তিতাস কর্মকর্তাসহ আহত ১০

রূপগঞ্জ উপজেলায় তিতাস গ্যাসের অবৈধ লাইন নির্মাণে বাধা দেওয়ায় দালালচক্রের হামলায় তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের মহাব্যবস্থ . . . বিস্তারিত

অনার্স কোর্স চালুর দাবিতে মানিকগঞ্জ ডিগ্রি কলেজে ভাঙচুর

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে বুধবার দুপুরে শিক্ষার্থীরা কলেজ ভাঙচু . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com