সর্বশেষ সংবাদঃ

রংপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

০৫ জানুয়ারি,২০১৩

রংপুর: রংপুরের বদরগঞ্জ নাগেরহাটে এশিয়ান মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল কালাম আজাদ (৫৫) ও ছেলে লিটন (২৫)।

পুলিশ জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে বদরগঞ্জের কুতুবপুর ডাংগোল পাড়া থেকে বাবা আবুল কালাম আজাদ ও ছেলে লিটন মোটরসাইকেল করে ফুলবাড়ির উদ্দেশে রওনা হয়ে উক্ত স্থানের যমুনেশ্বরী সেতুর পূর্ব দিকে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিটন মারা যান। পরে গুরুতর অবস্থায় আরোহী পিতা আবুল কালাম আজাদকে হাসাপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) জিন্না জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৭১৮ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

ফতুল্লার পঞ্চবটি এলাকার পাইওনিয়ার সোয়েটার কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েক মাস ধরেই শ্রমিক ছাঁটাই, বেতন . . . বিস্তারিত

চাঁপাইতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

চাঁপাইনবাবগঞ্জের রসুলপুর মোড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপু . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com