সর্বশেষ সংবাদঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুটি সংযোগ সড়ক অবরোধ করেছে এলাকাবাসী

০৫ জানুয়ারি,২০১৩

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দুটি ঘর পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের দুটি সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

ওই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় এলাকার সকল দোকানপাট বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী দফায় দফায় মিছিল করে হামলাকারী ছাত্রদের বিচার দারি করেছেন।

অবরোধকারীরা শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি বাস আটকে দেয়। সকালে গ্রামবাসী কোটবাড়ি-বিশ্ববিদ্যালয় সড়ক ও বেলতলি-বিশ্ববিদ্যালয় সড়ক বন্ধ করে দেয়। এতে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দুর্ভোগে পড়ে ওই সড়কে যাতায়াতকারী যাত্রীরা।

শুক্রবার গ্রামের এক মাইক্রোবাস চালকের সাথে বিশ্ববিদ্যালয় ছেলেদের বাকবিতণ্ডার জের ধরে কবি নজরুল হলের পাশে সালমানপুর গ্রামের দুটি ঘর জ্বালিয়ে দেয় আবাসিক হলের ছাত্ররা। এসময় কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে তারা।

এ ঘটনার পর সালমানপুর-কোটবাড়ি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/কিউআই/এমএম_১৬১৮ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মঙ্গলবার রাত ৯টায় সীমান্তের ৩৮২/৫ এস পিলার এলাকার ওপারে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক আব্দুল ম . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com