সর্বশেষ সংবাদঃ

কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী আটক

০৫ জানুয়ারি,২০১৩

কক্সবাজার: কক্সবাজারে শিশু অপহরণ করে মুক্তিপণের টাকা নিতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়েছে এক অপহরণকারী।

শুক্রবার সন্ধ্যায় আনোয়ার হোসেন নামের ওই অপহরণকারী আটক হওয়ার পর তার স্বীকারোক্তি অনুযায়ী মহেশখালী উপজেলার হোয়ানকের পাহাড়ী এলাকা থেকে অপহৃত শিশুটি উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাকির হোসেন মাহমুদ জানান, কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার সৈয়দ হোসেনের শিশু ছেলে মোহাম্মদ নুর গত বৃহস্পতিবার কক্সবাজার শহর থেকে অপহরণ হয়। এরপর অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

মুক্তিপণের দাবিকৃত টাকা দেয়ার জন্য কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায় ফাঁদ পেতে গোয়েন্দা পুলিশ অপহরণকারীকে আটক করে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসএম/এমএম_১৫৫৫ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

রাজশাহীতে যুবলীগ নেতা হত্যার নেপথ্যে সিটি নির্বাচনে প্রার্থিতা

বিকেল ৩টার দিকে নগরীর চণ্ডীপুর এলাকায় ডাবলুকে গুলি করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশা . . . বিস্তারিত

উত্ত্যক্তের প্রতিবাদ, নিঃস্ব হওয়ার পথে আঁখির স্বজনেরা

গত ৬ এপ্রিল আঁখিকে শরীফ ও তার সহযোগীরা আটকে রাখে। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে। এরপর এই ঘটনাকে কেন্দ্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com