সর্বশেষ সংবাদঃ

কক্সবাজারে জামায়াতের ৮ কর্মী আটক

০৫ জানুয়ারি,২০১৩

কক্সবাজার: কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের আট কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ জামায়াতের জেলা কার্যালয়ে একদল পুলিশ অভিযান চালিয়ে অফিসে অবস্থানরত ছয় কর্মীকে আটক করে। এরপর শহরের বাজারঘাটাস্থ কোরালরীফ প্লাজায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করে।

আটককৃতরা হলেন- ইমরানুল হক (৩৫), মনোয়ার (২৫), আজিজুর রহমান (২৫), আলী আহমদ (৪৯), সাইফুল ইসলাম (৩২), শফিকুল ইসলাম (৩৮), সুজা মিয়া (৪০) ও মোহাম্মদ ইলিয়াছ (২৮)।

পুলিশ জানায়, আগামীকাল ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের প্রস্তুতির জন্য তারা গোপনে বৈঠক করছিল।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসএম/এমএম_১৫৫৩ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

ফতুল্লার পঞ্চবটি এলাকার পাইওনিয়ার সোয়েটার কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েক মাস ধরেই শ্রমিক ছাঁটাই, বেতন . . . বিস্তারিত

চাঁপাইতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

চাঁপাইনবাবগঞ্জের রসুলপুর মোড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপু . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com