সর্বশেষ সংবাদঃ

রংপুরে ৩০০ বস্তা ভারতীয় চিনি আটক, গ্রেপ্তার ২

০৫ জানুয়ারি,২০১৩

রংপুর : রংপুর শহরের চামড়া পট্টি এলাকা থেকে তিনশ বস্তা ভারতীয় চিনিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলের- বগুড়ার বুজরুক মাঝির পাড়া এলাকার আবু তালেবের ছেলে মামুনুর রশিদ(৩০) ও একই এলাকার কামাল পাশার ছেলে নাদিরুল ইসলাম(২৫)।

রংপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, অবৈধ এসব চিনি ব্যবসার সাথে জড়িত রংপুরের ১০ প্রভাবশালী ব্যবসায়ীকে খুঁজছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুজনসহ অজ্ঞাত ব্যবসায়ীর নামে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, একটি চক্র রংপুর ও আশপাশের জেলায় দীর্ঘদিন থেকে ভারতীয় চিনির ব্যবসা করে আসছে। এসব চিনি ওইসব অসাধু ব্যবসায়ীরা নানা কৌশলে নগরীর বিভিন্ন এলাকায় নিয়ে আসছে।

পুলিশের একটি সূত্র নিশ্চিত করে জানিয়েছে, ভারতীয় এসব চিনি ব্যবসার সাথে রংপুরের কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী জড়িত রয়েছে। এরা বিভিন্ন সীমান্ত দিয়ে এসব চিনি এনে দেশে কম দামে বিক্রি করছে। তাদের মধ্যে রংপুরের ১০ জনকে খোঁজা হচ্ছে। এদের দু চারজনকে গ্রেপ্তার করতে পারলেই এসব অবৈধ ব্যবসার মূল হোতাদের সন্ধান পাওয়া যাবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমএম_১২৪১ ঘ.

অন্যান্য সংবাদ(দেশজুড়ে)

আ.লীগ নেতা খুনের ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ৪

পুলিশ অভিযান চালিয়ে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের বাসিন্দা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খোকন, যুবলীগ কর্মী আজাদ শেখ, . . . বিস্তারিত

মানিকগঞ্জে কালী মন্দিরে দুর্বৃত্তের আগুন

শিবালয় সার্কেল এএসপি মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান, হুমকিদাতারা চিনু রাণী চন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগ করেনি। ব্যক্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com