সর্বশেষ সংবাদঃ

জানুয়ারিতে মেয়াদ শেষ করছেন গোল্ডস্টেইন

১৯ জানুয়ারি,২০১৩

ঢাকা: চলতি মাসেই দায়িত্বের মেয়াদ শেষ করছেন বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন। ফেব্রুয়ারি থেকে এ দায়িত্ব পালন করবেন সালমান জহির।

অবশ্য সালমান ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধির দায়িত্ব পালন করবেন বলে শনিবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারতীয় নাগরিক সালমান বর্তমানে সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের কর্মসূচি পরিচালকের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নতুন আবাসিক প্রতিনিধি নিয়োগ না দেয়া পর্যন্ত সালমানই ওই দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন গোল্ডস্টাইন। তার দায়িত্ব পালেনের সময়ের একটি বড় সময় যায় সরকার-দুদক-বিশ্ব ব্যাংকের ত্রিমুখী আলোচনায়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিজ্ঞপ্তি/এসআই_ ১৩১১ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

‘সাধারণ’ সভা-সমাবেশের ব্যাপারে আপত্তি নেই

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের ব্যাখ্যায় দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসল . . . বিস্তারিত

পদ্মা কেলেঙ্কারিতে পরিবারের কারো জড়িতের অভিযোগ প্রধানমন্ত্রীর নাকচ

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com