সর্বশেষ সংবাদঃ

গোপালগঞ্জ সফরে প্রধানমন্ত্রী

১৯ জানুয়ারি,২০১৩

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করতে গোপালগঞ্জ সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এছাড়া বঙ্গবন্ধুর মাজার মসজিদ কমপ্লেক্সের বটতলায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া, হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন এবং একটি ব্যাংকের টুঙ্গিপাড়া শাখা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।

এসব কর্মসূচি শেষে বিকেলে ঢাকা ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিশেষ প্রতিনিধি/এসএম/এসআই_ ১২২৪ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

‘সাধারণ’ সভা-সমাবেশের ব্যাপারে আপত্তি নেই

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের ব্যাখ্যায় দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসল . . . বিস্তারিত

পদ্মা কেলেঙ্কারিতে পরিবারের কারো জড়িতের অভিযোগ প্রধানমন্ত্রীর নাকচ

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com