সর্বশেষ সংবাদঃ

সাবেক সিইসি সাঈদের জানাজা বিকালে

১৬ জানুয়ারি,২০১৩

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার এমএ সাঈদের নামাজে জানাজা বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপরই তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

গত শনিবার ৭৬ বছর বয়সে গুলশানের নিজ বাসভবনে মারা যান এমএ সাঈদ।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, শুক্রবার বাদ জুমা মরহুমের বাসভবনে (বাসা-১১/এ. সড়ক ৭১, গুলশান-২) কুলখানি অনুষ্ঠিত হবে।

এমএ সাঈদ ১৯৩৭ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে সম্মান ও স্নাতেকাত্তর শেষে ১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে কর্মজীবন শুরু করেন। পরে বিটিভির মহাপরিচালকসহ মৎস্য ও প্রাণিসম্পদ, শিক্ষা, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

২০০০ সালের মে থেকে ২০০৫ সালের মে পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এমএ সাঈদ। তার অধীনেই ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত শনিবার বেলা ১১টায় তার বাসায় জানাজা শেষে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয় এমএ সাঈদের লাশ।

তিনি স্ত্রী শামীমা সাঈদ, এক কন্যা বীনা সাঈদ ও ছেলে ববি সাঈদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এসএন/এমআই_ ১৫৫৮ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

আসছে অস্ত্র, লক্ষ্য ভোট

ভোটের হিসাব ঘিরেই পাল্টে যেতে বসেছে মফস্বলের রাজনীতি। এর প্রভাব রয়েছে রাজধানীতে। প্রতিপত্তি, পুঁজির লড়াইয়ে যোগ হচ্ছে পেশ . . . বিস্তারিত

ইসলাম বিদ্বেষ থেকেই ছাত্রীর জামার হাতা কর্তন: আল্লামা শফী

আল্লামা শফী বলেন, ‘বিশ্বে নিরাপত্তা বাহিনীই কঠোরভাবে ড্রেসকোড মেনে চলে। তা সত্ত্বেও ভারতীয় পুলিশ, বিএসএফ ও সেনাবাহিনীতে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com