সর্বশেষ সংবাদঃ

বাম দলের হরতালের নৈতিক ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ জানুয়ারি,২০১৩

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর বাম দলগুলোর ডাকা বুধবারের হরতালের নৈতিক কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন।

তিনি বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘হরতালের তেমন কোনো ব্যাপকতা ছিল না। এ হরতাল ব্যর্থ হয়েছে এবং কোনো হরতাল হয়নি।’

এ সময় তিনি আইন করে হরতাল বন্ধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন।

জ্বালানি তেলের দাম বাড়া প্রসঙ্গে মহিউদ্দীন খান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। আমরা বাড়াইনি। এজন্য হরতাল দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।’

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর মরিচের গুঁড়ো নিক্ষেপ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এমনটা আগেও হতো; এখনো হচ্ছে। এর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না।’

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএস/এসএম/এমআই_ ১৫০৭ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

‘সাধারণ’ সভা-সমাবেশের ব্যাপারে আপত্তি নেই

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের ব্যাখ্যায় দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসল . . . বিস্তারিত

পদ্মা কেলেঙ্কারিতে পরিবারের কারো জড়িতের অভিযোগ প্রধানমন্ত্রীর নাকচ

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com